মেট্রো চড়ার নিয়মে বদল। শুধু স্মার্ট কার্ডে মিলবে না পরিষেবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেট্রো চড়ার নিয়মে বদল। শুধু স্মার্ট কার্ডে মিলবে না পরিষেবা। কলকাতার লাইফলাইন মেট্রো চালু হতে চলেছে। কিন্তু মেট্রোর ভিড় এড়াতে কি করা যায় তা নিয়েই চিন্তায় পড়েছে প্রশাসন। মেট্রো চালু হলে শুধু স্মার্ট কার্ড ধারী যাত্রীরাই চড়তে পারবেন মেট্রোতে বলে জানা গিয়েছিল। কিন্তু এবার সেই নিয়মেও বদল আসতে চলেছে। কারন স্বাভাবিক অবস্থায় দিনে প্রায় সাড়ে ৩ লক্ষ যাত্রী স্মার্ট কার্ড ব্যাবহার করতেন। লকডাউনে ঠিক আগে অর্থাৎ মার্চের শেষ সপ্তাহে স্মার্ট কার্ড ব্যাবহার কারী যাত্রীর সংখ্যা ছিল ২ লক্ষ ২০ হাজারের গায়ে।

আরও পড়ুনঃ ৭ ই সেপ্টেম্বরের বদলে ট্যাক্সি ধর্মঘট পিছিয়ে ২১ শে সেপ্টেম্বর!

সুতরাং স্মার্ট কার্ডে যাত্রী পরিবহন শুরু হলেও যে রেলের কাছে তা নিয়ন্ত্রন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে তা বিলক্ষন বুঝেছেন কর্তারা। এই পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রেল প্রশাসন। যানা গিয়েছে বিমানবন্দরের মতো কোনও অ্যাপ বা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে যাত্রার সময় আগাম জানিয়ে পাস বুক করতে হবে যাত্রীদের। যদিও চাইলেই বুকিং মিলবে না। নির্দিষ্ট যাত্রী সংখ্যার মধ্যে হলে তবেই মিল্বে বুকিং নাহলে ওয়েটিং। বেছে নিতে হবে অন্য সময়!

মেট্রো চড়ার নিয়মে বদল। শুধু স্মার্ট কার্ডে মিলবে না পরিষেবা। মেট্রো স্টেশনে ঢোকার সময় ডিজিটাল পাশ দেখাতে হবে, যা মিলবে বুকিং করার সময়। এই পাশ দেখিয়ে তবেই ঢুকতে পারবেন মেট্রো স্টেশনে। কিন্তু কিভাবে মিলবে পাশ? কিভাবেই বা করবেন বুকিং? সূত্রের খবর, নির্দিষ্ট অ্যাপ বা লিঙ্কে ক্লিক করে টাইপ করতে হবে নাম, পরিচয় এবং স্মার্ট কার্ড নম্বর। এরপরে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান সেই অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ আলুর দাম নিয়ন্ত্রণে এবার বাজারে হানা সরকারি আধিকারিকদের।

স্টেশন বেছে নেওয়ার সময় অ্যাপ বা লিঙ্কে দেখতে পাবেন আপনার জন্যে মেট্রোতে যায়গা খালি রয়েছে কিনা। যদি থাকে ভাল আর না হলে অ্যাপ জানিয়ে দেবে কখন আসন পাবেন আপনি। সবথেকে সমস্যার বিষয় টি হল যেদিন মেট্রোতে চড়বেন তারথেকে অনেক আগে পাশ বুকিং করতে হবে। অর্থাৎ মেট্রো চড়ার আগের দিন বুকিং করতে হবে আসন। দিন পিছু যেখানে শুধু স্মার্ট কার্ডেই যাত্রী পরিবহন করতেন প্রায় সাড়ে তিন লাখ, এখন সেখানে দিনে ৪৫ হাজার যাত্রীকে পরিষেবা দেওয়া হবে মেট্রোরেলের তরফে। জানা গিয়েছে একটি ৮ কামরার মেট্রোরেলে সর্বোচ্চ ৪৫০ জন যাত্রী নেওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন