নজরবন্দি ব্যুরো: আগামী সোমবার থেকে মেট্রো রেলের টাইম টেবিল বদলে যাচ্ছে, আপ-ডাউনে ২৫৮টি ট্রেন চলবে। কলকাতার এই মেট্রো আগামী সপ্তাহের প্রথম দিন সোমবার ১২ এপ্রিল থেকে কার্যকর হতে পারে। নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৫৮টি ট্রেন চলাচল করবে। অর্থাৎ, আপে ১২৯টি এবং ডাউনে ১২৯টি ট্রেন চলার কথা।
আরও পড়ুনঃ দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ, উদ্বেগ বাড়িয়ে এক দিনে সংক্রমণ ১ লক্ষ ২৬ হাজার


সেই সঙ্গে সময়সীমাতেও বদল এনেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার থেকে দুই লাইনেই সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিমবঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রাজ্যজুড়ে বাড়ছে সংক্রমণের হার। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও ঘুম উড়িয়েছে প্রশাসনের। তাই যাতায়াত ব্যবস্থায় কিছুটা রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাদ নেই মেট্রোও। কয়েকদিন আগেই কলকাতা এবং শহরতলির অন্যতম লাইফলাইন মেট্রোয় সফর করার নিয়মে কড়াকড়ি আনা হয়েছিল।
মাস্ক না পরলে ওঠা যাবে না পাতাল রেলে — সাফ জানিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। আর এবার একধাপ এগিয়ে রেলের টাইম টেবিলেও বদল আনা হতে চলেছে। এছাড়া অফিসযাত্রীদের কথা মাথায় রেখে আপ লাইনে সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট এবং বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত পাঁচ মিনিটের বিরতিতে প্রতিটি ট্রেন রওনা হবে বলে খবর। ডাউনে এই সময়সীমা সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট রাখা হয়েছে।
এই সূচি অনুযায়ী কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার সময় রাত ৯টা ৪০ মিনিট। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ২৮ মিনিটে শেষ ট্রেন ছাড়বে। প্রসঙ্গত, ১২ এপ্রিল থেকে সোম-শুক্র এই টাইম টেবিল মেনে মেট্রো চলবে। শনি এবং রবিবারের সূচির কোন পরিবর্তন হবে না









