নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি কান্ডে বড়সড় ধাক্কা! আদালতে রাজ্যের মুখ পুড়লো আবার। কয়েকদিনে শাসকদলের নেতামন্ত্রী তৃণমূল থেকে বিজেপিতে গেছেন,আর যাওয়ার পর থেকেই নির্বাচনের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে একে একে বিস্ফোরক মন্তব্য করছেন তাঁরা। কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শাসক দলে থাকাকালীন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ নিশ্ছিদ্র সুরক্ষা বলয় কমিশনের, বেনজির সিদ্ধান্তে আট দফায় নির্বাচন বঙ্গে!


বিজেপিতে যোগদানের পর থেকেই বিভিন্ন সভা মঞ্চ থেকে একাধিক বার বন সহায়ক পদের নিয়গের প্যানেলের কথা তুলে রাজ্যও সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিলেন তিনি। এসবের মধেই আজ রাজ্যে বন সহায়ক পদের নিয়গের মেধা তালিকার সচ্ছতা যাচাইয়ের জন্য জবাব চেয়ে আগামী ৪ঠা মার্চের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমার নির্দেশ দিল আদালত।
২০২০ সালের অগস্ট মাসে বন-সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। তাতে শিক্ষাগত যগ্যতার মাত্রা ছিল ৮ পাস। বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র ২০০০ পদের জন্য দু’লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। কিন্তু কোন প্যানেল প্রকাশ করেনি রাজ্য সরকার। সেই খবর প্রকাশ্যে সে রাজীব বন্দ্যোপাধ্যায় দিলত্যাগের পর। দলত্যাগের পর রাজীব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর তরজায় উঠে এসেছে এই তথ্য। তার পর থেকেই শুরু হয়েছে রাজ্যে তোলপাড়।
মমতা- রাজীবের এই তরজা সামনে আসার পরই সেই পোস্টে আবেদনকারীরা একে একে অভিযোগ দায়ের করছিলেন রাজ্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে স্যাটের দ্বারস্থ হয়েছিলেন সজল দে , যিনি ওই নিয়োগের একজন আবেদনকারী ছিলেন। তার পরেই আইনজীবী আশীষ চক্রবর্তী সাওয়াল করেছিলেন “প্যানেল ছাড়া নিয়োগ হল কীভাবে?” তার সঙ্গেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলে দাবি তুলে হাইকোর্ট মামলা করেছিলেন মালদার কৌশিক ঘোষ-সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী।


নিয়োগ দুর্নিতীতে বড়সড় ধাক্কা! এবার কার্যত সেই একই প্রশ্ন রাজ্য সরকারের কাছে রাখল হাইকোর্ট। বন সহায়ক পদে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত ৫ ফেব্রুয়ারি তদন্তে সায় দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। ঘটনার কয়েকদিনের মাথায় আজ ফের একই বিষয়ে ধাক্কা খেল রাজ্য সরকার। আগামী ৪ঠা মার্চের মধ্যেই নিয়োগ, এবং মেধাতালিকা সহ সকল তথ্য নিয়ে হলফনামা জমার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



