‘এক পদ এক ব্যক্তি’ নীতি মেনে প্রথম মহিলা মেয়র পাচ্ছে বাংলা? জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘এক পদ এক ব্যক্তি’ নীতি মেনে প্রথম মহিলা মেয়র পাচ্ছে বাংলা? জল্পনা তুঙ্গে। তিনি নিজে মহিলা মুখ্যমন্ত্রী। প্রায় একা হাতে আটকে দিয়েছেন বিজেপির বিজয়রথ। আর তৃতীয়বার ক্ষমতায় ফিরেই ‘এক পদ এক ব্যক্তি’ র কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মন্ত্রীসভায় একগুচ্ছ নারীকে জায়গা দিয়ে চমক দিয়েছিলেন তিনি। আর এবার ফের এক নয়া চমক দিতে চলেছে তৃণমূল সুপ্রিমো বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ এসবিআই এর নামে ভুয়ো কেওয়াইসি আপডেট লিঙ্ক, ক্লিক করলেই ফাঁকা অ্যাকাউন্ট।

‘এক পদ এক ব্যক্তি’ নীতি মেনে প্রথম মহিলা মেয়র পাচ্ছে বাংলা? জল্পনা তুঙ্গে। কলকাতার পরবর্তী মেয়র হিসেবে মহিলা মুখকেই তুলে ধরে পুরভোটে লড়াইয়ের ময়দানে নামার বিষয়ে প্রাথমিকভাবে মনস্থির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কলকাতার ইতিহাসে প্রথম মহিলা মেয়র হিসেবে তিনি ভেবে রেখেছেন রাজ্যের দুই পরিচিত মুখ ও রাজ্য মন্ত্রিসভার দুই সদস্যের নাম। ওই দু’জন হলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও রাজ্যের পুর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে লড়াইয়ের দৌড়ে চন্দ্রিমার চেয়ে সামান্য এগিয়ে শশী পাঁজা। যদিও এই ব্যাপারে এখনও তৃণমূলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

‘এক পদ এক ব্যক্তি’ নীতি মেনে প্রথম মহিলা মেয়র পাচ্ছে বাংলা? জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় রয়েছে শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্যের নাম।

জানা যাচ্ছে ‘এক ব্যক্তি, এক পদ’ চালু হওয়ার ফলে একইসঙ্গে বিধায়ক ও কাউন্সিলর পদে থাকা যাবে। এমনকী জেলা সভাপতিও বিধায়ক কিংবা কাউন্সিলরের পদে থাকতে পারবেন। তবে জেলা সভাপতি কিংবা মন্ত্রিত্ব কিংবা মেয়র পদ একসঙ্গে রাখা চলবে না। কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমানে মুখ্য প্রশাসকের দায়িত্বে থাকা ফিরহাদ হাকিম বর্তমানে রাজ্যের পরিবহণ ও আবাসন দফতরের মতো দুই গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী।

ফলে তাঁকে ফের আর মেয়রের মতো গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাই নয়া মুখ হিসেবে পুরসভার শীর্ষ পদে প্রথমবার মহিলা মুখ চাইছেন মমতা। ‘এক পদ এক ব্যক্তি’ নীতি মেনে প্রথম মহিলা মেয়র পাচ্ছে বাংলা? জল্পনা তুঙ্গে। তাই উঠে আসছে দুই মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্যর নাম। তবে কিছুটা এগিয়ে শশী। কারণ, তৃণমূলের অন্দরে একটা কথা চালু রয়েছে, উত্তর কলকাতাকে বঞ্চিত রেখে দক্ষিণ কলকাতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ধারণা ভাঙতে উত্তর কলকাতার বাসিন্দা শশী পাঁজাকে মেয়র করা হতে পারে।

গত কয়েক বছর ধরে মন্ত্রী হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। তাছাড়া কলকাতা পুরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদ হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও তাঁর ঝুলিতে রয়েছে। অজিত পাঁজার পুত্রবধূ হিসেবে মমতার পছন্দের শশীকে পরবর্তী মেয়র হিসেবে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত