নজরবন্দি ব্যুরোঃ এসবিআই এর নামে ভুয়ো কেওয়াইসি আপডেট লিঙ্ক, ক্লিক করলেই ফাঁকা অ্যাকাউন্ট। ব্যাঙ্কের গ্রাহকদের মোবাইল নাম্বারে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে গ্রাহকের থেকে লক্ষ লক্ষ টাকা লুটে নেওয়ার জালিয়াতির পদ্ধতি বহুদিনের। অপরাধের পরিভাষায় যা ‘ফিসিং’ নামে পরিচিত। এবার দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের নাম করে আসা ভুয়ো মেসেজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠে আসছে।
আরও পড়ুনঃ বাংলামুখী হচ্ছেন না কৈলাস, এবার তাঁর ঘনিষ্ঠকে ত্রিপুরায় বদলি করল বিজেপি।
এসবিআই এর নামে ভুয়ো কেওয়াইসি আপডেট লিঙ্ক, ক্লিক করলেই ফাঁকা অ্যাকাউন্ট। যার জেরে বিপাকে এসবিআই গ্রাহকরা। জানা যাচ্ছে আপডেট ইয়োর কেওয়াইসি লিখে এসবিআই এর নাম করে ভুয়ো মেসেজ আসছে গ্রাহকদের মোবাইলে। সেই মেসেজে আসছে একটি লিঙ্ক। যে লিঙ্কে ক্লিক করলেই মুহূর্তে উধাও হয়ে যাচ্ছে ব্যাঙ্কের টাকা। এসবিআই এর তরফ থেকে এই ব্যাপারে কিছু জানানো না হলেও দিল্লির সাইবার সংস্থা ‘সাইবারপিস ফাউন্ডেশন’ এবং ‘অটোবট ইনফোসেক’ সতর্ক করছে সুদূর চিন থেকে এই জালিয়াতির কারবার চলছে। তাই গ্রাহকদের বারবার সাবধান হওয়ার কথা বলছেন তারা।
এসবিআই এর নামে ভুয়ো কেওয়াইসি আপডেট লিঙ্ক, ক্লিক করলেই ফাঁকা অ্যাকাউন্ট। আধার কিংবা প্যানের তথ্য নথিভুক্তি-সহ গ্রাহকের নানা তথ্য (কেওয়াইসি) সংক্রান্ত বিষয়ে অনেক সময়েই মোবাইলে মেসেজ আসে। জরুরি বিষয় ভেবে আমরাও অজান্তে তাতে ক্লিক করেই ফেলি। এই প্রবণতাকে কাজে লাগিয়েই প্রতারণা ফাঁদ পেতেছে চিনা সাইবার অপরাধীরা। দুই সাইবার সংস্থা জানাচ্ছে ভুয়ো লিঙ্কে ক্লিক করে আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত গোপন তথ্য কেউ দিয়ে ফেললেই কেল্লাফতে। ফাঁকা হয়ে যাবে ওই গ্রাহকের অ্যাকাউন্ট।
এসবিআই এর নামে ভুয়ো কেওয়াইসি আপডেট লিঙ্ক, ক্লিক করলেই ফাঁকা অ্যাকাউন্ট। মেসেজের মধ্যে দেওয়া হচ্ছে লোভনীয় পুরস্কারের হাতছানিও।
শুধু তাই নয়, গ্রাহকরা যাতে লিঙ্ক খুলতে বাধ্য হন, তার জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কারের টোপও দেওয়া হচ্ছে। এসবিআইয়ের তরফে এই নিয়ে এখনও কিছু জানানো না হলেও ব্যাঙ্ক ওয়েবসাইটে দেখা যাচ্ছে এমন কোন পুরস্কার ঘোষণা করা হয়নি। বিশেসজ্ঞরা জানাচ্ছেন এসবিআই ছাড়াও আগামীদিনে একগুচ্ছ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গ্রাহকদের টার্গেট করতে পারে জালিয়াতরা। তাই বিশেসজ্ঞরা বারবার এই প্রতারণায় পা না দেওয়ার জন্য সতর্ক করছেন গ্রাহকদের।



