নজরবন্দি ব্যুরোঃ দক্ষিন আফ্রিকা সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবার টিম ইন্ডিয়ার এই টেস্ট অধিনায়ক জানান, নির্বাচকরা মাত্র দেড় ঘণ্টা আগে তাঁকে জানিয়েছেন যে তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। যা শোনা মাত্রই রীতিমতো শোরগোল পরে গিয়েছিল গোটা দেশে। যা নিয়ে প্রথম দিকে সৌরভ গাঙ্গুলির নিন্দায় সরব হয়েছিল অনেকে তবে যত সময় এগিয়েছে ততই যেন মত বদলেছে সকলের। এই পরিস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে আদৌ কতটা জ্বলে উঠবেন সেটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে দ্রাবিড়ের রেকর্ড ভাঙতে পারেন কোহলি।
আরও পড়ুনঃ ১৮ তে বিয়ে না করেও করা যাবে সহবাস, পর্যবেক্ষণ হাইকোর্টের
বর্তমানে লিখিত পরিসংখ্যান অনুযায়ী প্রাক্তন ভারতীয় ব্যাটার তথা টিম ইণ্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের থেকে দক্ষিন আফ্রিকায় বহু অংশে সফল বিরাট। তবে বিদেশের মাটিতে ‘দ্য ওয়াল’-এর রেকর্ড আকর্ষণী হলেও প্রোটিয়াদের বিপক্ষে খুব একটা সফল নন তিনি। টেস্টে ২২ ইনিংসে মাত্র ৬২৪ রান করেছেন তিনি । সেইসঙ্গে ২৯.৭১ গড়ের পাশাপাশি রয়েছে একটি শতরান। ও ২ টি অর্ধশতরান।
দ্রাবিড় নয় এবার কোহলি, ইতিহাসের সামনে বিরাট

অপরদিকে, মাত্র ১০ টি ইনিংসে বিরাটের ঝুলিতে রয়েছে ৫৫৮ রান ও দু’টি শতরান। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর মাত্র ৬৬ রান করলেই রাহুলকে টপকে যাবেন তিনি। তবে শুধু রাহুলই নন ভিভিএস লক্ষ্মণের ৫৫৬ রানকে পিছনে ফেলেও এগিয়ে যাবেন তিনি। তবে আদৌ তা কতটা সম্ভব হয় সেদিকেই নজর সকলের।



