নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় প্রথম ইনিংসে ভারতের খারাপ ব্যাটিংয়ের ফলে ৫ উইকেট হারিয়ে বিপাকে ভারত। সেখানে বিরাট শেষ সেশনে ব্যাট করতে নেমে ১৪ রানে স্টার্কে ফিরে যান। তারপর ভারতীয় দলের অন্য সদস্যদের সঙ্গে ড্রেসিংরুমে খাবার খেতে দেখে দ্বিতীয় দিন সবার নজর কেড়েছিলেন কোহলি।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষা, আল্টিমেট টেস্টের ভরসা বিরাট-রাহানে জুটি
সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা হয়। মূলত তিনি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ নিয়ে সিরিয়াস নন, তা বোঝাতে চেষ্টা করা হয়। আর পঞ্চম দিনে সেই বিরাটই ভরসা ভারতের। আর সেটা তিনি বিলক্ষণ জানেন।

তাই গতকাল মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশ্যে চুমু ছুড়তে দেখা যায়। যেন তিনি জানান দিচ্ছেন চিন্তা করোনা আমি আছি। আর রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই বার্তা। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন ভারত অধিনায়ক লিখলেন,

”আমাদের যদি অনেকরকম চিন্তা থাকে, অনেক ভয় থাকে, সংশয় থাকে, তাহলে আমাদের বাঁচার বা ভালবাসার মতো কোনও জায়গা নেই। আমাদের শিখতে হবে ছেড়ে দেওয়া।”
পঞ্চম দিনে ব্যাট হাতে নামার আগে বিরাট বার্তা, কী বললেন কিং কোহলি

আসলে প্রথম ইনিংসে আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন তিনি। প্রশ্ন ওঠে তাঁর দায়বদ্ধতা নিয়েও। ফাইনালের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেসব প্রশ্নের জবাব দিতে চান বিরাট।



