Koel Mallick Birthday: টলিউডের রানী কোয়েল, প্রতি ছবি কত পারিশ্রমিক নেন জানেন?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অভিনয় জীবনের শুরু থেকেই বাংলা ছবির জগতে একচেটিয়া রাজত্ব করেছেন কোয়েল মল্লিক। তাঁকে বলা হয় টলিউডের রানি। দু দশকের বেশি সময় ধরে কাজ করছেন এই অভিনেত্রী। বরাবরই থেকেছেন শীর্ষ তালিকায়। জানেন কি, কোয়েল নিজের প্রতি ছবি পিছু কত টাকা পারিশ্রমিক নেন।

আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের নবজোয়ারের আগে তুফানগঞ্জে গণইস্তফা, প্রশ্নের মুখে শাসক দল

টলিউডের রানী কোয়েল, জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন
টলিউডের রানী কোয়েল, জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন

সূত্রে খবর, প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক নিজের এক একটি ছবির জন্য আনুমানিক ৬০-৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি। সম্পূর্ণটাই বলছে টলিপাড়ার গুঞ্জন। অভিনেত্রী নিজেও এবিষয়ে কখনও কোনও স্পষ্ট উত্তর বা ইঙ্গিত দেননি।

টলিউডের রানী কোয়েল, জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন
টলিউডের রানী কোয়েল, জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন

২০০৩ সালে নাটের গুরু ছবির মাধ্যমে টলিউডে পা রেখেছেন কোয়েল। এই ছবিতে তাঁর বিপরীতে ছিল জিৎ। মেয়ের প্রথম ছবিতে অভিনয় করেছিলেন বাবা রঞ্জিত মল্লিকও। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উফার দিয়েছেন। কোয়েল-জিৎ হোক কিংবা দেব-কোয়েল, পর্দায় নায়কের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের পছন্দের।

টলিউডের রানী কোয়েল, জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন

টলিউডের রানী কোয়েল, জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন
টলিউডের রানী কোয়েল, জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন

বর্তমানে কমার্শিয়াল ছবিতে তেমন দেখা যায় না কোয়েলকে। ছবির সংখ্যাও কমিয়ে দিয়েছেন। তবুও জনপ্রিয়তা একটুও কমেনি। কোনও দিনই তাঁকে কোনও বিতর্কে জড়াতে দেখা যায়নি। গসিপ থেকে নিজেকে সর্বদা দূরেই রেখেছেন। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করলেও কোনও অভিনেতার সঙ্গে কোয়েলের ‘লিংক আপ স্টোরি’ শোনা যায়নি।

টলিউডের রানী কোয়েল, জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন

১৯৮২ সালের ২৫ এপ্রিল জন্মগ্রহণ করেন কোয়েল মল্লিক। তাঁর বাবা টলিউডের অন্যতম অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। ২০২০ সালে তাঁদের পুত্র সন্তানের জন্ম হয়। ছেলের নাম রাখেন কবীর। এই মুহূর্তে স্বামী, পুত্র ও পরিবার নিয়ে ভরা সংসার তাঁর। আজ তাঁর জন্মদিন, অভিনেত্রী কীভাবে নিজের এই বিশেষ দিনটি উদযাপন করবেন, তা জানতে মুখিয়ে অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর