KMC Election 2021: ৬৬ আসনে দ্বিতীয় স্থানে বামেরা, মুচকি হাঁসছে আলিমুদ্দিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গঙ্গাপাড়ে ১৪৪ আসনের লড়াইয়ে শহর তিলোত্তমায় সবুজ সাগর। তারই মাঝে ঝকঝক করছে লাল পতাকা। চুপ থেকেই কামাল করে দিল তাঁরা। মাত্র দুটি আসনে জয়লাভ করলেও ৬৬ আসনে দ্বিতীয় স্থানে বামেরা। বিধানসভার পর দলের কামব্যাকে মুচকি হাঁসছে আলিমুদ্দিন।

আরও পড়ুনঃ ‘এবার সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে’, তৃণমূলের রাস্তা রুখতে দাওয়াই বিকাশের।

২০১৯ এর লোকসভা নির্বাচন থেকে শুরু। বিধানসভা নির্বাচনে বাম শূন্য বিধানসভা দেখে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল নেতারাও। এরপর পুরভোট থেকে রিকভারি জোনে ফিরে গেছে বামেরা। খড়দহ এবং শান্তিপুর আসনে জোট ছাড়াই লড়াইয়ের সিদ্ধান্ত দ্বিতীয় স্থানে পৌঁছে দেয়।

কলকাতার পুরভোটেও সেই নীতি অনুসরণ করে তাঁরা প্রমাণ করল এক কথায় ব্রিগেডের মঞ্চ ভরানো বামেরাই তিলোত্তমার বিরোধী রাজনৈতিক দল। ট্রাম্প কার্ড হল তরুণ রেড ভলেন্টিয়ার্স বাহিনী। ১৪৪ টি আসনের কলকাতা পুরসভায় এই মুহুর্তে ৬৬ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁরা। ৫৪ টি আসনে দ্বিতীয় স্থানে বিজেপি। ১৬ টি আসনে রয়েছে কংগ্রেস। ৫ আসনে দ্বিতীয় স্থানে রয়েছে নির্দল প্রার্থীরা। বামেদের এই ফলাফলে খুশি হয়েছে তৃণমূলও।

রবিবার নির্বাচন চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে প্রহসনের অভিযোগ তুলতে দেখা গিয়েছিল বাম নেতাদের। এমনকি ভোট লুঠ, এজেন্ট বসতে না দেওয়া, প্রার্থীদের মারধর, এমনকি এজেন্টদের মারধর এবং প্রাণনাশের হুমকির পরেও তাঁদের এই ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে দেদার সমালোচনা শুরু হয়েছে। কলকাতা পুরসভার প্রত্যাশিত ফলাফলে তৃণমূল প্রথম স্থানে থাকলেও রাজনৈতিক মহলে গুরুত্ব পেতে শুরু করেছে বামেদের।

১৪৪ টি আসনের মধ্যে এখনও অবধি দুটি আসনে জয়লাভ করেছে বামেরা। এর মধ্যে ৯২ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন সিপি(আই)এম প্রার্থী মধুছন্দা দেব। এই নিয়ে টানা ৫ বার ওই কেন্দ্র থেকে জয়লাভ করলেন তিনি। ১০৩ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে জয়লাভ করেছেন সিপি(আই)এম প্রার্থী নন্দিতা রায়। সতীর্থদের নিয়ে লাল আবীরে মেতে উঠতে দেখা গেল তাঁকে।

৬৬ আসনে দ্বিতীয় স্থানে বামেরা, ক্ষীণ আশা দেখছেন জেলার নেতারাও 

৬৬ আসনে দ্বিতীয় স্থানে বামেরা, ক্ষীণ আশা দেখছেন জেলার নেতারাও 
৬৬ আসনে দ্বিতীয় স্থানে বামেরা, ক্ষীণ আশা দেখছেন জেলার নেতারাও

যদিও আলিমুদ্দিনের নেতাদের বক্তব্য ছিল প্রার্থী দিলেও গুটিকয়েক লোক নিয়ে জনসভা করতে দেখা গেছে বিজেপি প্রার্থীদের। তা দেখেই তাঁরা আন্দাজ করতে পেরেছিলেন এবার মুখোমুখি লরাই হচ্ছে বাম বনাম তৃণমূল। সেই অনুমান নিতান্তি মিথ্যে নয় তা প্রমাণিত হল মঙ্গলবার বেলা গড়াতেই। আর রাজপথে লাল আবীর দেখে পুনুরজীব্বিত হচ্ছেন জেলার নেতারাও। আগামী দিনের রাজ্যের অন্যান্য পুরসভা এলাকাগুলির নির্বাচনে নিজেদের জমি ফিরে পাওয়ার ক্ষীণ আশা থেকে যাচ্ছে তাঁদের। আর গা ছাড়া মনোভাব না দেখিয়ে ঠিক একই সূত্রে মেনে সলতে পাকাতে শুরু করেছে বাম ফ্রন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত