‘এবার সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে’, তৃণমূলের রাস্তা রুখতে দাওয়াই বিকাশের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাপক রিগিং, ভোট লুঠের অভিযোগ আনলেও প্রতিরোধের জয় হয়েছে বলে মনে করছে বামেরা। প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপি কে ছাপিয়ে গিয়েছে লাল পতাকার দল। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা সিপিআইএম সাংসদের মন্তব্য নিয়ে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তৃণমূলের বিরুদ্ধে জয় পেতে গেলে শুধু স্লোগানে হবেনা দরকার অন্য কিছু। বিকাশ বলছেন, শক্ত হাতে সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে!

আরও পড়ুনঃ ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল’, কলকাতা জিতে কামাখ্যা চললেন মমতা…

এদিন গননা শুরুর প্রথম ২ ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে যায় ফলাফলের চিত্র। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠ জয় পেতে চলেছে তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই উৎফুল্ল ঘাসফুল শিবির, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিপুল ভাবে জয় পেয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল আর কংগ্রেস স্যান্ডউইচ’। কার্যত তারই পালটা দিয়েছেন বিকাশ ভট্টাচার্য।

ফেসবুক পোস্টে বিকাশ রঞ্জন লিখেছেন, “পুর নির্বাচনের ফলাফল নিয়ে অযথা সময় নষ্ট করবেন না। পুর নির্বাচন একটা শিক্ষা দিল ,পুলিশ প্রশাসনের উপর ভরসা করে অধিকাররক্ষা করা যায় না| বিশেষ করে যে প্রশাসনের মাথায় রয়েছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। আত্মরক্ষার্থে ও অধিকার রক্ষার্থে শক্ত হাতে লাঠি ধরতে হবে। আজকাল সাধারণ মানুষ এমনকি উকিলরা পর্যন্ত গুন্ডাদের ভয়ে থানায় যেতে ভরসা করেন না। থানাও নাকি গুন্ডাদের পক্ষে সওয়াল করে। তাই, শক্ত হাতে সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে।”

‘এবার সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে’, তৃণমূলের রাস্তা রুখতে দাওয়াই বিকাশের।

'এবার সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে', তৃণমূলের রাস্তা রুখতে দাওয়াই বিকাশের।
‘এবার সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে’, তৃণমূলের রাস্তা রুখতে দাওয়াই বিকাশের।

বাম সংসদের এহেন ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে তাহলে কি এবার শুধু রাজনৈতিক ভাবে নয়, কিছুটা পালটা দেওয়ার পথেও হাঁটতে চলেছে বাম ব্রিগেড। সামনে রয়েছে শিলিগুড়ি সহ আরও একাধিক পুরসভার নির্বাচন, সেখানে কি লাঠ্যাষৌধি প্রয়োগের রাস্তাতেই হাঁটবে সিপিআইএম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত