KMC 2021: পুরভোটে অশান্তির অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা, কড়া বার্তা অভিষেকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘোষণা হয়ে গিয়েছে দিনক্ষণ। প্রকাশিত প্রার্থী তালিকা। লক্ষ্য পুনরায় ছোট লালবাড়ি দখলের। তাই কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের প্রতিটি এলাকা ধরে ধরে নির্বাচনী রণকৌশল ঠিক করতে শনিবার প্রার্থী এবং দলের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মহারাষ্ট্র নিবাসে দুপুর ১টার কিছু পরে বৈঠক শুরু হয়। প্রার্থীরা ছাড়াও ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এবং উত্তর কলকাতায় দলীয় সভাপতি তাপস রায়।

আরও পড়ুনঃ টানা ৪৮ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গী অমাবস্যার ভরা কটাল! অশনি সংকেত বাংলায়।

সূত্রের খবর, এদিনের বৈঠকে শান্তির পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। পুরভোটে অশান্তির অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। অভিষেক এদিনের বৈঠকে, ”মনে রাখতে হবে, সারাদেশ তাকিয়ে এই ভোটের দিকে। গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরোপুরি মেনে ভোট করাতে হবে। আত্মতুষ্টি নয়। মনে রাখতে হবে, জনগণ ৫ বছরের জন্য আপনাদের দায়িত্ব দেবে। জনতার আস্থা অর্জন করতে হবে। মানুষের সঙ্গে থাকতে হবে, তাঁদের জন্য কাজ করে যেতে হবে।”

এদিনের বৈঠকে প্রার্থীদের নিয়ে পুরভোটের স্ট্র্যেটেজি ঠিক করেন অভিষেক বন্দোপাধ্যায়। সূত্রের খবর, বিরোধীদের কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। পাশাপাশি শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন এবং তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার বিভিন্ন জনমুখী কাজকে সামনে রেখে নির্বাচনী প্রচার করার বার্তাও দেন অভিষেক।

পুরভোটে অশান্তির অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা, কড়া বার্তা অভিষেকের

পুরভোটে অশান্তির অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা, কড়া বার্তা অভিষেকের
পুরভোটে অশান্তির অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা, কড়া বার্তা অভিষেকের

নির্বাচনী বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তা দেন ফিরহাদ হাকিম এবং তাপস রায়। পুরসভার সদ্য প্রাক্তন প্রশাসক জানান, বিরোধীদের চক্রান্তে পা না দিয়ে, দলীয় লাইন মেনে প্রচারে ঝাঁপাবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তাছাড়াও বাড়ি বাড়ি ঘুরে প্রচারে জোর দেওয়া হবে। প্রচারে এলাকার বিশিষ্টজনদেরও প্রচারে শামিল করা হবে। যাঁরা এবার প্রথম পুরভোটের লড়াইয়ে নেমেছেন, তাঁদের জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যাবস্থা করেছে দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন