টানা ৪৮ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গী অমাবস্যার ভরা কটাল! অশনি সংকেত বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণাবর্তের কারনে রাজ্যের বেশ কিছু জেলায় অতি বর্ষনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধান তোলার মরশুমে প্রবল বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে রাজ্যের বড়ো অংশে। ব্যাপক বর্ষনের সাথে ছুঁয়ে যেতে পারে ঘুর্নিঝড় জাওয়াদ। যদিও বাংলার স্থলভাগে এই ঝড় আছড়ে পড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সতর্কবার্তা রয়েছে, ঘন্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার।

আরও পড়ুনঃ Upper Primary: যাবতীয় শুনানি প্রক্রিয়া সম্পন্ন, ডিসেম্বরেই উচ্চ-প্রাথমিকের মেধা তালিকা।

জেলায় জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে ৪৮ ঘন্টা টানা বৃষ্টির সম্ভাবনায় অশনি সংকেত দেখছে প্রশাসন। কারন টানা বর্ষনের সম্ভাবনার সাথে মিশবে অমাবস্যার ভরা কোটাল। যেহেতু জওয়াদের সঙ্গী হচ্ছে অমাবস্যার ভরা কটাল। তাই দুইয়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা। বাঁধ উপচে ঢুকতে পারে জল। কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তবে ঘুর্নিঝড় বাংলায় ঢোকার সম্ভাবনা কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড় জাওয়াদ। বাংলায় ঢোকার আগে তা পরিণত হবে নিম্নচাপে। যা সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশে চলে যাবে। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

টানা ৪৮ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গী অমাবস্যার ভরা কটাল! অশনি সংকেত বাংলায়

টানা ৪৮ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গী অমাবস্যার ভরা কটাল! অশনি সংকেত বাংলায়
টানা ৪৮ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গী অমাবস্যার ভরা কটাল! অশনি সংকেত বাংলায়

ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় গতকাল রাত থেকেই লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যার নাম দেওয়া হয়েছে ‘ইউনিফায়েড কম্যান্ড সেন্টার’। পাশাপাশি নবান্ন থেকে জারি করা হয়েছে একগুচ্ছ সতর্কতা। বিদ্যুতের খুঁটি এবং তার থেকে দূরে থাকতে বলা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পাশাপাশি বাড়ির জানালা দরজা বন্ধ রাখতে বলা হয়েছে।

মোট ৫ টি বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে। ১) সুরক্ষিত উঁচু যায়গায় আশ্রয় নিন। ২) ওষুধ, জল পরিশোধনকারী ট্যাবলেট, শুকনো খাওয়ার, ব্যাটারি চালিত রেডিও, টর্চ, দেশলাই, হ্যারিকেন সঙ্গে রাখুন। ৩) গুরুত্বপূর্ণ কাগজপত্র প্লাস্টিকে মুড়ে সুরক্ষিত স্থানে রাখুন। ৪) নৌকা আছে যাদের তাঁরা নৌকা ভালভাবে বেঁধে রাখুন। ৫) সরকারি আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাখুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন