কেকেআর- এর নতুন দল, এবার মহিলা ক্রিকেট টিম কিনলেন বাদশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খান এবং জুহি চাওলার মালিকানাধীন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সম্প্রতি একটি বড় ঘোষণা করেছে। মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুম থেকে।

আরও পড়ুনঃ কবে আসছে বায়োপিক? জানালেন খোদ দাদা

নাইট রাইডার্স হল আইপিএলের প্রথম মহিলা ক্রিকেট দল, যারা অংশ নিচ্ছে।৩০ অগস্ট শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)। সেখানেই খেলবে শাহরুখ-জুহির ত্রিনবাগো নাইট রাইডার্স। যার নেতৃত্ব দেবেন দিয়েন্দ্রা ডটিন।

8 10

অন্যদুটি দল ‘বার্বাডোজ রয়্যালস’-এর নেতৃত্ব দেবেন হেইলি ম্যাথিউ আর ‘গিয়ানা আমাজন ওয়ারিয়র্স’-এর নেতৃত্ব দেবেন স্টেফানি টেলর। ত্রিনবাগো নাইট রাইডার্স দলটি কেনার টুইট শেয়ার করে শাহরুখ লিখেছেন, @KKRiders, @ADKRiders এবং @TKRiders-এর জন্যও এটা খুশির মুহূর্ত।

দল বাছাইয়ের জন্য ড্রাফটিং প্রসেস অবলম্বন করা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক মন্ডলীর তরফে সমস্ত ক্রিকেটারদের নাম ড্রাফটে রাখা হয়।

কেকেআর- এর নতুন দল, এবার মহিলা ক্রিকেট টিম কিনলেন বাদশা

৩৩ জন ক্রিকেটারকে সমস্ত দলে ড্রাফটিংয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়। এ ছাড়াও বিদেশি ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন মহিলাদের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন