11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 2:23 পূর্বাহ্ন
18 C
Kolkata

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা KKR এর, চলে যাচ্ছেন কোচ

KKR : শ্রীলঙ্কা বোর্ড আগামী দিনে বড় লক্ষ্য নিয়ে নতুন পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনার মধ্যে রয়েছে দেশের কোচদের প্রশিক্ষণ দেওয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সময়সূচী এখনো সরকারিভাবে জানা না গেলেও আইপিএল শুরু হতে আর বেশি সময় নেই। টুর্নামেন্টের কথা মাথায় রেখে সব দলগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রস্তুতি শুরু করেছে কলকাতার দল নাইট রাইডারও। কিন্তু এই প্রস্তুতির মধ্যেই ধাক্কা খেলো শাহরুখের দল। কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ নতুন দায়িত্ব নিয়ে চলে যাচ্ছেন শ্রীলঙ্কায়।

আরও পড়ুন: এখনো এশিয়ান কাপের পরের রাউন্ডে যেতে পারে ভারত, কিন্তু কী ভাবে

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা KKR এর, চলে যাচ্ছেন কোচ
আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা KKR এর, চলে যাচ্ছেন কোচ

সূত্রের খবর শ্রীলঙ্কা বোর্ডের (Sri Lanka Board) সাথে বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নাইট দের ভারতের বোলিং কোচ ভরত। শ্রীলঙ্কা বোর্ড আগামী দিনে বড় লক্ষ্য নিয়ে নতুন পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনার মধ্যে রয়েছে দেশের কোচদের প্রশিক্ষণ দেওয়া। আর তার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সফল কোচদের তারা চুক্তিবদ্ধ করছেন।

arun

এই চুক্তির মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস (Jonty Rhodes)। ভরত এবং জন্টি এরা দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে (International cricket) কোচ হিসেবে যথেষ্ট সফল। তাই শ্রীলঙ্কায় গিয়ে তারা প্রধানত সে দেশের কোচদের প্রশিক্ষণ দেবেন।

তা ছাড়াও যদি প্রয়োজন হয় তাহলে শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটারদের ও পরামর্শ দেবেন তিনি। আর এই কাজ করতে গেলে ভরত অরুণকে বেশ কিছু সময় শ্রীলঙ্কায় থাকতে হবে। ফলে তার পক্ষে হয়তো কেকেআরের (KKR) দায়িত্ব নেওয়া সম্ভব হবে না।

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা KKR এর, চলে যাচ্ছেন কোচ

kkr2

বর্তমানে ভরত অরুন (Bharat Arun) কেকেআরের বোলিং কোচ। কিছুদিন আগেই কেকেআরের (KKR) জুনিয়র ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শিবির শুরু করেছেন তিনি। এবার নতুন দায়িত্ব নিয়ে বিদেশে চলে গেলে নতুন কোচ কাকে বেছে নেবে শাহরুখের (Shah Rukh Khan) দল তা এখনো জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading