কলকাতা ফ্যানদের জন্য সুখবর। শনিবার অর্থাৎ আজ বিকেলে শহরে চলে আসছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনাল খেলার সময় পিঠে চোট পান শ্রেয়স। চোট এতটাই গুরুতরে ছিল যে শেষ দিন মাঠে নামতেই পারেননি।
আরও পড়ুন: ফের IPL কি দেশের বাইরে? লোকসভা ভোটের কারণে জল্পনা তুঙ্গে



হাসপাতালে গিয়ে পরীক্ষাও করাতে হয়েছিল। ফলে নাইট নেতার আইপিএলের শুরুর দিকে খেলা নিয়ে তৈরি হয়েছিল নিশ্চয়তা। তবে সূত্রের খবর, চোট খুব গুরুতর নয়। শনিবারই বিকেলে কলকাতায় আসবেন অধিনায়ক।



বৃহস্পতিবার কলকাতায় আসেন নাইটরা। শ্রেয়স বাদে সমস্ত ভারতীয় ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। এসে গিয়েছেন ইংরেজ উইকেটরক্ষক ফিল সল্টও। শুক্রবার চার ঘণ্টা অনুশীলনও রাখা হয়েছিল তাঁদের। বৃষ্টির জন্য যদিও অনুশীলন বিঘ্নিত হয়।
আজ বিকেলে শহরে চলে আসছেন নাইট অধিনায়ক শ্রেয়স

আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। কেকেআর শিবির আত্মবিশ্বাসী, সেই ম্যাচে খেলতে দেখা যাবে শ্রেয়সকে।







