নাইটদের পরবর্তী ম্যাচ সোমবার রাতে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। আপাতত চেন্নাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে গৌতম গম্ভীরের টিম। নাইট মেন্টর হয়ে গৌতম গম্ভীর ফেরার পর টানা ৩ জয়ের মুখ দেখল কেকেআর। স্বাভাবিকভাবেই টিমের সদস্য ও সমর্থকদের জন্য যা বেশ খুশির। কিন্তু দুই তারকা ক্রিকেটারের খেলা নিয়ে রয়েছে চিন্তা।
আরও পড়ুন: পাকিস্তানে ঢুকে ওদের খতম করব, পাক জঙ্গি গোষ্ঠী নিয়ে বিস্ফোরক রাজনাথ

যে দুই ক্রিকেটারের খেলা নিয়ে সংশয় তাদের মধ্যে অন্যতম হলেন দুরন্ত ফর্মে থাকা মিডিয়াম পেসার হর্ষিত রানা। টিমের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, কেকেআরের ক্রিকেটাররা যখন চেন্নাইয়ে পৌঁছান সেই সময় হর্ষিতের এক ছবি ভাইরাল হয়েছে। বিমানবন্দর থেকে হর্ষিত বেরোনোর সময় দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেন।

অপর জন হল দলের সহ অধিনায়ক নীতীশ রানা। এ বারের আইপিএলে তিনি মাত্র ১টি ম্যাচ খেলেছিলেন। ইডেনে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। মাত্র ৯ রান করেছিলেন। তারপর নাইটদের পরের ২টি ম্যাচে নীতীশ রানাকে খেলতে দেখা যায়নি। হঠাৎ কেন রানা নেই কেকেআরের একাদশে সেই নিয়ে খোঁজ পড়েছিল। এরপর জানা যায় নীতীশ রানার আঙুলে চোট রয়েছে।
তিন ম্যাচ জিতে খুশির হাওয়া KKR-এ, কিন্তু CSK-র বিরুদ্ধে নামার আগে চিন্তা দুই রানা কে নিয়ে

তাঁর হেলথ আপডেট অবশ্য জানিয়েছেন নাইটদের নতুন তারকা অঙ্গকৃশ রঘুবংশী। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে কেকেআরের ম্যাচের পর তিনি জানিয়েছিলেন, তাঁর হাফসেঞ্চুরির পর সেলিব্রেশন নীতীশ রানার জন্য ছিল। কারণ তিনি চোটের কারণে খেলতে পারছেন না।



