শোচনীয় হারের পরের দিনেই সরকারিভাবে নতুন বিদেশীর নাম ঘোষণা নাইট বাহিনীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শোচনীয় হারের পরের দিনেই সরকারিভাবে নতুন বিদেশীর নাম ঘোষণা নাইট বাহিনীর ।অধিনায়ক বদলের পর দ্বিতীয় ম্যাচে গতকাল ব্যঙ্গালোরের বিরুদ্ধে শোচনীয় হারের সম্মুখীন হয় কিং খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর ৮৪ রান করে তারা। যা মাত্র ২ উইকেট খুইয়ে তুলে নেয় ব্যঙ্গালোর। এই হারের পর নাইটদের প্লে অফের স্বপ্ন কিছুটা হলেও চাপে পরে গেল।

আরও পড়ুনঃমহাপঞ্চমীতে লজ্জার হার নাইটদের।

এদিকে ইতিমধ্যে প্রকাশ‍্যে এসেছিলো আমেরিকান পেসার আলী খানের পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে চলেছেন টিম সেফার্টের নাম।এবার কলকাতা নাইট রাইডার্সের তরফে সরকারি ভাবে তার নাম ঘোষণা করা হলো।প্রসঙ্গত, এবারের আইপিএলে একটিও ম‍্যাচে খেলতে দেখা যায়নি আলী খান’কে। ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলাকালীন চোট পেয়েছিলেন তিনি। সেই চোট সারিয়ে উঠতে ব‍্যার্থ হওয়াতে আইপিএলে আর তাকে খেলতে দেখার কোনও সম্ভাবনা রইলো না। প্রসঙ্গত, আলী খান নিজেই চোট প্রাপ্ত ইংল্যান্ড পেসার হ‍্যারি গার্নি’র বদলি হিসেবে এই দলে যোগ দিয়েছিলেন।

এবারের ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলাকালীন আট ম‍্যাচে আট উইকেট নিয়েছিলেন আলী খান। প্রতি ওভারে গড়ে মাত্র আট রান দিয়েছিলেন তিনি।প্রসঙ্গত, তিনি প্রথম আমেরিকান ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার সুযোগ অর্জন করেছিলেন‌।সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ দক্ষতার অধিকারী সেইফার্ট। নিউজিল্যান্ডের হয়ে এখনও অবধি তিনটে একদিবসীয় এবং ২৪ টা টি টোয়েন্টি ম‍্যাচ খেলেছিলেন তিনি।

শোচনীয় হারের পরের দিনেই সরকারিভাবে নতুন বিদেশীর নাম ঘোষণা নাইট বাহিনীর ।এবারের সিপিএলে ত্রিনিবাগো নাইটরাইডার্স দলে আলী খানের সতীর্থ ছিলেন তিনি। যদিও গোটা টুর্নামেন্ট জুড়ে বিশেষ কিছুই করে উঠতে পারেননি তিনি। ১২ ম‍্যাচের মোট ৯ টি ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন এই কিউয়ি উইকেট কিপার – ব‍্যাটসমান। এক্ষেত্রে ১০৯.৯১ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ১৩৩ রান। নতুন বিদেশী তাদের ভাগ্য ফেরাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে নাইট বাহিনী তথা ভক্তরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর