সচিনের রেকর্ড ভেঙে, ২৭ হাজারের নয়া কীর্তি স্থাপন কিং কোহলি

Virat Kohli: বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে কার্যত মরা ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছেন ভারতীয় ব্যাটাররা। ঝোড়ো ব্যাটিং করে একের পর এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কে এল রাহুলরা। তবে তার মধ্যেও আলাদা মাইলফলক তৈরি করলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় ব্যাটার। এবং সেটাও ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হিসাবে।

ভেঙে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড। এই সিরিজে নামার আগে তাঁর দরকার ছিল আর মাত্র ৫৮ রান। তাহলেই তাঁর সব মিলিয়ে রান হত ২৭ হাজার। আর সেটা হল কানপুরের দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে তাঁর রান ছিল ২৩। ফলে চেন্নাইকে শচীনের রেকর্ড ভাঙা সম্ভব হয়নি।

সেই নজির তিনি গড়লেন কানপুরে এসে।তিন ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র ৫৯৪ ইনিংসে তিনি ২৭ হাজার রান করলেন কিং কোহলি। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারার।

বিরাটের এই রেকর্ডের জন্য তাঁকে অভিনন্দন বার্তা দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। টেস্টে ১১৪ ম্যাচে ৮৮৭১ রান করেছেন কোহলি। এক দিনের ক্রিকেটে ২৯৫ ম্যাচে ১৩৯০৬ রান রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৫ ম্যাচে ৪১৮৮ রান করেছেন। এখন যদিও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত