Kolkata: ভারতের ‘সব থেকে নিরাপদ’ শহর কলকাতা! কিন্তু প্রতিনিয়ত সামনে আসছে অপহরণের খবর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের ‘সব থেকে নিরাপদ’ শহরের তকমা পেয়েছে কলকাতা। তবে এই প্রথম নয়, এই নিয়ে পর পর তিনবার এই শিরোপার সাক্ষী হয়েছে তিলোত্তমা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সূত্রের তরফ থেকে এই তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু তার পরেও কলকাতার বুকেই হয়ে চলেছে একের পর এক অপহরণ। এই অপরাধের ভিত্তিতেও কিন্তু অন্য শহরের থেকে আরও এগিয়ে থাকছে কলকাতা।

আরও পড়ুনঃ সপ্তাহ শেষে ফিরছে শীত? কী বলছে হাওয়া অফিস

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে অপরাধ অনেকটাই কমেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানাচ্ছে, ২০২১ সালে মোট ১৩০৬৭টি অপরাধের খবর নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে নথিভুক্ত হয়েছিল ১১০৩৮টি অপরাধের খবর। ফলে এই পরিসংখ্যান বলছে অপরাধ বহুগুন কমেছে। শুধু তাই নয়, অন্যান্য শহরের তুলনায়ও কলকাতায় অপরাধের সংখ্যা অনেক কম। কিন্তু রিপোর্টের সাথে বাস্তবের আকাশ পাতাল ফারাক!

2 22

অপহরণের ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে কলকাতায়। অপহরণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এখনও পর্যন্ত কলকাতায় প্রায় ১১টিরও বেশী অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু অপহরণ নয়। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বধূনির্যাতন থেকে শুরু করে খুনের ঘটনাও। এনসিআরবি-র রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত পণের জন্য প্রায় চারটি মৃত্যুর খবর সামনে এসেছে।

ভারতের 'সব থেকে নিরাপদ' শহর কলকাতা! তা সত্ত্বেও কমছে না অপরাধ! 
ভারতের ‘সব থেকে নিরাপদ’ শহর কলকাতা! তা সত্ত্বেও কমছে না অপরাধ!

ভারতের ‘সব থেকে নিরাপদ’ শহর কলকাতা! তা সত্ত্বেও কমছে না অপরাধ! 

ভারতের 'সব থেকে নিরাপদ' শহর কলকাতা! তা সত্ত্বেও কমছে না অপরাধ! 

লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, “অপরাধের সংখ্যা শূন্য এমনটা বলা হয়নি। কারন ভারতবর্ষ এতকোটির দেশ। ফলে একেবারে অপরাধ শূন্য এত সহজে করা সম্ভব নয়। এই প্রক্রিয়া ধীরে ধীরে সম্ভব।’ লালবাজারের তরফ থেকে এও জানানো হয়েছে, অপরাধ রুখতে তারা যতটা সম্ভব ততটা ব্যবস্থা নেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত