লাল লেহেঙ্গায় খিলাড়ি অক্ষয়, নাচের তালে নোরাকে চ্যালেঞ্জ, দেখুন ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নোরাকে নাচে মাত দিতে পারেন বলিউডে এই মুহূর্তে হয়তো কেউ নেই। নোরার শরীরী মোচড় এমনই। সঙ্গীতের তালে নোরার শরীর এমন ঢেউ ওঠে, যা ডুব দিতে চায় বলিউডের নামজাদা নায়করা।

আরও পড়ুনঃ সাবধান হোলির দিন এই ভুল গুলো করবেনা, আপনার ত্বক ও চুল শেষ করে দিতে পারে।

20 1

কিন্তু এই প্রথম হয়তো নাচের তালে নোরাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বসলেন বলিউডের খিলাড়ি কুমার তথা অক্ষয়! নোরা, মৌনি রায়, সোনম বাজওয়া, দিশা পাটানিকে নিয়ে আপাতত মার্কিন মুলুকে বিশেষ কনসার্টে ব্যস্ত অক্ষয় কুমার।

18 3

আর সেই কনসার্টে অক্ষয় কুমারকে লাল লেহেঙ্গা পরে নাচতে দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অক্ষয় তার কালো পোশাকের উপর একটি লাল লেহেঙ্গা পরে নাচ শুরু করছেন। তিনি একটি ছোট লাল রঙের ঝলমলে পোশাক পরা নোরার সঙ্গে যোগ দেন।

লাল লেহেঙ্গায় খিলাড়ি অক্ষয়, নাচের তালে নোরাকে চ্যালেঞ্জ, দেখুন ভিডিও

19 3

অক্ষয় একটি চকচকে কালো ব্লেজার এবং কালো প্যান্টে লেহেঙ্গাটি সরিয়ে বেরিয়ে আসেন। দুজনকে তাঁর ‘সেলফি’ ছবির ‘ম্যায় খিলাড়ি তু আনারি’ গানে নাচতে দেখা যায়।ইতি মধ্যেই ভাইরাল হয়েছে এই নাচের ভিডিও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন