নজরবন্দি ব্যুরোঃ BJP জিতলে গরীবের ছেলে ডাক্তার হবে, গ্রামে গ্রামে হাসপাতাল হবে। চাকরি হবে। স্কুল হবে। বিজেপি জিতলে সোনার বাংলা গড়তে কি কি করবেন তাঁর ফর্দ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন খড়্গপুরের জনসভা থেকে গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদি। খেলতে দেবেন না বার্তা দিয়ে কার্যত খেলে দেন তিনি। এত দিন মোদী বলতেন ‘খেলা শেষ হবে’। এ বার সুর বদলে বললেন, ‘‘খেলতে দেব না।’’ উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা প্রচারে বলছেন, ‘‘খেলা হবে।’’ তারই জবাব দিতে গিয়ে এদিন নরেন্দ্র মোদী বললেন, ‘‘খেলতে দেব না।’’
আরও পড়ুনঃ এমন করে গোল মারবেন, BJP যেন বোল্ড আউট হয়ে যায়! জিতলে মা-বোনেদের হাত খরচ দেবেন মমতা
জনসভাতে শুধু খেলতে না দেওয়ার বার্তাই দেননি মোদি তাঁর সাথেই দিয়েছেন গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি। খড়্গপুরের জনসভা থেকে তিনি বলেন, ‘‘গরিবের ছেলে ডাক্তার হোক, তাতেও আপত্তি দিদির। তাই নতুন শিক্ষানীতি চালু করতে চাইছেন না। যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবিত নন দিদি। বাংলার যুবসমাজ, মা-বোন, দরিদ্র, দলিতদের আশ্বাস দিচ্ছি, দিদিকে বাংলার যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে খেলতে দেব না।’’
আরও পড়ুনঃ BJP নেতারা দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি আর ফেসবুকে উন্নয়ন করেন, কাজ করেননাঃ অভিষেক
সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে মোদী বলেন, ‘‘দিদি বলে বেড়াচ্ছেন খেলা হবে। কিন্তু গোটা বাংলা বলছে, খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে। দিদির কাছ থেকে ১০ বছরের হিসাব চাইছেন বাংলার মানুষ। জবাব দেওয়ার পরিবর্তে অত্যাচার চালাচ্ছেন দিদি। অনেক বলেছি, কিন্তু কথা কানেই তোলেন না। আমপান ত্রাণের হিসেব নেই, রেশন দুর্নীতির হিসেব নেই।’’ তাঁর কথায়, ‘‘দিদি ও দিদি! ১০ বছর বাংলার ভাইবোনেদের চিন্তার খেলা খেলেছেন। এ বার তার অবসান হবে বাংলায়। এ বার খেলা শেষ হবে!’’
BJP জিতলে গরীবের ছেলে ডাক্তার হবে, বিকাশ হবে বলে প্রতিশ্রিতি দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুরুলিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দিদি বলেন, খেলা হবে। বিজেপি বলে, বিকাশ হবে। বিজেপি বলে, শিক্ষা হবে। মহিলাদের উত্থান হবে। বিজেপি বলে, যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে। চাকরি হবে। পরিষ্কার জল হবে। গ্রামে গ্রামে হাসপাতাল হবে। স্কুল হবে।’’



