Congress: লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নয়া ওয়ার্কিং কমিটিতে জায়গা পেয়েছেন মোট ৩০ জন। এর মধ্যে পুরনো নামের সংখ্যাই বেশি হলেও, রয়েছে সচিন পাইলট, শশী থারুর, অশোকরাও চভনদের মতো বেশ কয়েকটি নতুন নামও।

আরও পড়ুন: মমতার কথায় লোকসভায় বৃহত্তর জোটের স্বার্থে রাজ্যে লড়বে না কংগ্রেস! কী বলছেন অধীর?

চলতি বছরের ফেব্রুয়ারিতে ছত্তীসগঢ়ের রায়পুরে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে, কংগ্রেস জানিয়েছিল, নয়া ওয়ার্কিং কমিটি বা কার্যকরী সমিতি গঠনের জন্য নির্বাচন করা হবে না। পরিবর্তে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে কার্যকরী সমিতির সদস্যদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।

কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটিতে রয়েছেন মোট ৩০ জন। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী তো আছেনই। অনেকদিন পর বড়ো দায়িত্ব পেলেন বাংলার কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। সবাইকে অবাক করে ওয়ার্কিং কমিটিতে জায়গা করে নিলেন শশী থারুর এবং সচিন পাইলট। এই দুই জনই আগেই দলবিরোধী কথাবার্তা বলে বিপাকে পড়েছিলেন। তারপর জল্পনা ছিল, শশী এবং সচিনকে ওয়ার্কিং কমিটিতে জায়গা দেবে কিনা কংগ্রেস। এবার দেখা গেল, সেরকম একদমই নয়, শশী থারুর এবং সচিন পাইলটে আস্থা রাখছে হাত শিবির।

লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে
লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে

তবে এই কমিটিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল শশী থারুর। কারণ শশী কংগ্রেস সভাপতি পদের জন্য খাড়গের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শুধু তাই নয় এর আগে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ফল ঘোষণার সময় বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল শশী থারুরের শিবিরের তরফে।

লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে
লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে

অভিযোগ করা হয়, কংগ্রেস সভাপতি নির্বাচনে বেনিয়ম হয়েছে। পাশাপাশি মল্লিকার্জুন খাড়গে শিবিরের বিরুদ্ধে ভোটগণনায় প্রভাব খাটানোর অভিযোগ তুলেছিল থারুরের শিবির। শশী শিবিরের দাবি ছিল, খাড়গে ঘনিষ্ঠ বহু নেতা বেআইনি ভাবে গণনা কেন্দ্রে ছিলেন। তা নিয়ে তিক্ততা তৈরি হয়েছিল দলের অন্দরে।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীর দিনটিকেই এই নয়া ওয়ার্কিং কমিটি ঘোষণার জন্য বেছে নিয়েছে কংগ্রেস। ৩০ জনের এই কমিটিতে রয়েছেন, মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, ডঃ মনমোহন সিংহ, রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি, মীরা কুমার, দিগ্বিজয় সিংহ, থিরু পি চিদম্বরম, তারিক আনোয়ার, লাল থানহাওয়ালা, মুকুল ওয়াসনিক, আনন্দ শর্মা, আশোকরাও চভন, অজয় মাকেন, চন্দ্রজিৎ সিংহ চন্নি, প্রিয়াঙ্কা গান্ধী, কুমারী সেলজা, গাইখানঙ্গম, এন রঘুবীর রেড্ডি, শশী থারুর, তামরধওয়াজ সাউ, অভিষেক মনু সিঙ্ঘভি, সলমন খুরশিদ, জয়রাম রমেশ, জিতেন্দ্র সিংহ, রনদীপ সিংহ সুর্জাওয়ালা, সচিন পাইলট এবং দীপক বারবেরিয়া।

লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে

লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে
লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে

কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তপসিলি জাতি-উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, মহিলা, এবং যুবকদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত মেনেই নয়া কমিটি গঠন করা হয়েছে।

লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে
লোকসভা নির্বাচনের কিছু আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন খাড়গে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর