11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 12:44 পূর্বাহ্ন
20 C
Kolkata

বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন

বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডির তৃণমূলে যোগ রাজ্য রাজনীতিতে নতুন ইঙ্গিত। ভোটের আগে বিজেপিতে ভাঙনের জল্পনা জোরাল হল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের আবহে রাজ্য রাজনীতিতে নতুন চমক। বিজেপি সাংসদ খগেন মুর্মু-র স্ত্রী অরুণা মার্ডি বুধবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা—বিজেপির অন্দরেই কি বাড়ছে অস্বস্তি?

বুধবার কলকাতার তৃণমূল ভবন-এ আয়োজিত অনুষ্ঠানে অরুণা মার্ডির হাতে দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতেই নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন অরুণা।

তাঁর যোগদানকে কেন্দ্র করে শাসক শিবিরের বক্তব্য, মানুষের স্বার্থে কাজ করতেই তৃণমূলে আসছেন একের পর এক নতুন মুখ। অন্যদিকে বিজেপি শিবিরে এই ঘটনা কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন কৌতূহল রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading