কেষ্ট বনাম রুপা , সুব্রত মুখোপাধ্যায় প্রসঙ্গে রুপার মন্তব্যের পাল্টা দিলেন অনুব্রত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক বিতর্কিত পোস্ট করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা। একটি পোস্টে তিনি বিজেপি-র কলকাতা ওয়ার্ড কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের দুর্ঘটনায় মৃত্যুর প্রসঙ্গ টেনে লিখেছিলেন, তিস্তা বিশ্বাসকে নিয়েছ, মা কালী তো কিছু নেবেই। এছাড়াও তিনি লিখেছিলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দিতে চেয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। চুক্তি পছন্দ না হওয়ায় তিনি নাকি পিছিয়ে যান।

আরও পড়ুনঃ স্কুল শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী পোর্টালই যথেষ্ট, সেখানেই আবেদনের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
পাশাপাশি রূপার আরও অভিযোগ ছিল, পুজোয় জাঁকজমক করা আর টাকা তোলা ছাড়া সুব্রত মুখোপাধ্যায়ের আর কোনও অবদান নেই। বিজেপি সাংসদ এর এই মন্তব্যের পর শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

অনেকে বলেন এই সময়ে রাজনৈতিক মতের উপরে উঠে মন্তব্য করায় উচিত ছিল বিজেপি সাংসদের। রুপার এই মন্তব্য নিয়ে বিরম্বনায় পড়েছিল রাজ্য বিজেপি। এবার রুপার মন্তব্য নিয়েই কড়া ভাষায় নিশানা করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল

কেষ্ট বনাম রুপা , সুব্রত মুখোপাধ্যায় প্রসঙ্গে রুপার মন্তব্যের পাল্টা দিলেন অনুব্রত

কেষ্ট বনাম রুপা , সুব্রত মুখোপাধ্যায় প্রসঙ্গে রুপার মন্তব্যের পাল্টা দিলেন অনুব্রত

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অনুব্রত বাবু বলেন, ”ওই ট্যুইটটা আমি দেখেছি। আমি জানি না রূপা গঙ্গোপাধ্যায়ের মা, বাবা বেঁচে আছেন কি না। সুব্রত মুখোপাধ্যায় তো ওঁর বাবার তুল্য। মানুষ খারাপ হতে পারে, কিন্তু মারা গেলে তাঁকে কেউ খারাপ বলে না। আমার মনে হয়, রূপা গঙ্গোপাধ্যায়ের অভ্যাস হয়ে গেছে। আমি নিশ্চিত, ওর মা-বাবা যখন মারা গিয়েছিলেন, তখন নিজের বাবা-মা-কেও ও খারাপ কথা বলেছিল। সেই ভাষাটা এখনও ঠোঁটে লেগে আছে। সেগুলোই মুখস্থ হয়ে আছে এখনও।”

কেষ্ট বনাম রুপা , সুব্রত মুখোপাধ্যায় প্রসঙ্গে রুপার মন্তব্যের পাল্টা দিলেন অনুব্রত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন