মৃত্যুপুরীতে পরিণত কেরল, নিহতের সংখ্যা বেড়ে ১৫৬

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেরলের ওয়ানাডে ক্রমেই বাড়ছে ভূমিধ্বসে (Landslide) মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৫৬ জনের মৃতের খবর আসছে। এখনও বহু মানুষ মাটি চাপা পড়ে থাকতে পারে বলে খবর। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল  সহ একাধিক উদ্ধারকারী দল থাকলেও লাগাতার বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধাত কাজ। সেই কারণেই গতি পাচ্ছেনা উদ্ধার কাজ। উদ্ধার কাজে গতি আনতে ভারতীয় বায়ুসেনাকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে এখনও পর্যন্ত প্রায় ১০০০ মানুষ কে  নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের উদ্ধার করে ৪৫  টি ত্রান শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। ইতিমদ্ধেই বায়ুসেনা বাহিনীর ছ কলম  বাহিনিকে নামানো হয়েছে উদ্ধারকাজে। তাদের সাহায্য করেছে অন্যান্য উদ্ধার কারী দল। একইসাথে বিপর্যয় স্থানে আকাশ পথেও চলছে নজরদারি। ফলে বৃষ্টি উপেক্ষা করে দ্রুত দুর্গতদের উদ্ধার করায় এখন একমাত্র লক্ষ উদ্ধার কারী দলের। তাই বিপর্যয় স্থানে জাতায়াতেরপথ তৈরি করতে আজই বায়ুসেনার বিমানে করে নিয়ে যাওয়া  হবে প্রয়োজনীয় সামগ্রীর।

চুরামালার সড়কে একটি সেতু ভেঙ্গে পড়ায় বেশ খানিকটা ঘুরপথে যেতে হচ্ছে বিপর্যয়ের স্থানে। তাই আজই সেখানে একটি অস্থায়ি সেতু তৈরি করা হবে। ফলে উদ্ধারকাজের আরও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, আজই বিপর্যয় ক্ষতিয়ে  দেখতে ওয়ানাডে যাওয়ার কথা ছিল রাহুল ও প্রিয়াঙ্কার। কিন্তু এখনও দুর্যোগ অব্যহত থাকায়, পাশাপাশি বেশকিছু জায়গায় ধ্বসের (Landslide) কারণে অবতরন করতে পারবে না হেলিকপটার। ফলে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় ওয়ানাড সফর। এর পরিবর্তে সম্ভবত আগামীকাল ওয়ানাড যেতে পারেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর