ফের কাশ্মীরি পণ্ডিতের হত্যা ভূস্বর্গে, এবার জঙ্গিদের শিকার এক হিন্দু শিক্ষিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের কাশ্মীরি পণ্ডিতের হত্যা ভূস্বর্গে। একটি স্কুলে ঢুকে শিক্ষিকাকে হত্যা করল জঙ্গিরা। কুলগাম এলাকার গোপালপুরা হাই স্কুলে হামলা চালিয়েছে জঙ্গিরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি লেগে গুরুতর জখম হয়েছিলেন ওই শিক্ষিকা।

আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য, খতম ২ সন্ত্রাসবাদী

হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই শিক্ষিকার। তিনি আদতে জম্মু ডিভিশনের সাম্বার বাসিন্দা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষ হত্যার এটি আরও একটি ঘটনা।

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, শিক্ষিকাটি ছিলেন হিন্দু। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘খুবই দুঃখজনক। নিরস্ত্র সাধারণ নাগরিকদের আক্রমণের তালিকায় আরও একটি নিশানা করে খুন। সরকার বলেছিল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না তারা।

ফের কাশ্মীরি পণ্ডিতের হত্যা ভূস্বর্গে, এবার জঙ্গিদের শিকার এক হিন্দু শিক্ষিকা

এই আশ্বাসের মতো ফাঁপা লাগবে নিন্দা এবং সমবেদনার শব্দগুলো। মৃতের আত্মা যেন শান্তি পায়।’ অপর দিকে কাশ্মীর পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সাম্বা এলাকার এক হিন্দু শিক্ষিকা জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় জড়িত জঙ্গিদের অবিলম্বে খুঁজে বার করা হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন