কসবা থানায় ৭জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত, কনটেনমেন্ট জোন বেড়ে হল ২৮

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ‍্য করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। সংক্রমণের নিরিখে প্রতিদিনই ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাড় পাচ্ছেন না অন্যতম করোনা যোদ্ধা পুলিশ কর্মীরাও। সূত্রের খবর, এবার দক্ষিণ কলকাতার কসবা থানায় একসঙ্গে সাতজন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ কসবা থানায় ৭জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত https://najarbandi.in/quarantine-center-at-eden-gardens/

Shamim Ahamed Ads

জানা গিয়েছে, এই সাত পুলিশ কর্মীর মধ্যে ১জন এসআই, ৩ জন এএসআই, ২ জন কনস্টেবল এবং ১জন সিভিক ভলেন্টিয়ার করোনা আক্রান্ত হয়েছে। সম্প্রতি, এই সাতজনের লালারসের নমুনা নাইসেডে পাঠানো হলে রিপোর্ট পজিটিভ এসেছে।অপর দিকে বাংলার বুকে গত বৃহস্পতিবার থেকে কনটেনমেন্ট জোনগুলিতে ফের লকডাউন লাগু করা হয়েছে। সেই সঙ্গে গোটা উত্তর ২৪ পরগনা জেলা জুড়েই লাগু হয়েছে লকডাউন। কলকাতারও বেশ কিছু এলাকায় কনটেনমেন্ট জোনগুলিতে চলছে লকডাউন।

 বৃহস্পতিবার বিকালে যখন লকডাউন লাগু হয় তখন কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ২৫। কিন্তু মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তা বেড়ে হল ২৮। অর্থাত্‍ নতুন করে আরও ৩টি কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে খাস কলকাতার বুকেই।সেই সঙ্গে গোটা রাজ্যের কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৩।

তবে পুরপ্রশাসনের কিছু আধিকারিকের ধারনা, আগামী দিনে সংক্রমণ বৃদ্ধির জেরে ফের কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা আরও বাড়বে। তার জেরে সেই সংক্রমণের জন্য যদি হাসপাতালের সংখ্যা বাড়াতে হয় সেই ব্যবস্থাও করে রাখতে চাইছে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত