Kapil Sharma: অভাবের তাড়নায় শুরু ব্লগিং! সঞ্চালনার টাকায় সংসার চলছে না কপিলের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কপিল শর্মা একজন বিখ্যাত কমেডিয়ান। তিনি মুলত তার কমেডি দিয়েই বলিউডে তার জায়গা পাকাপাকি করে নিয়েছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় টক শো কপিল শর্মার শো। সেই শোতে প্রতি সংলাপেই তাকে বারে বারে বলতে শোনা যায়। তিনি নাকি খুব একটা শিক্ষিত নয় এবং একেবারেই গরিব। এই সমস্ত কথা বলেই তাকে বেশিরভাগ সময়ে মজা করতে দেখা যায়।

আরও পড়ুনঃ হনুমানের মুখের ভাষা এই? মুক্তির পর ফের আইনি জটিলতায় ‘আদিপুরুষ’

যদিও কপিল শর্মা আর পাঁচটা সেলিব্রিটির মত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছিলেন। এরপর নিজের দাপটে এবং যোগ্যতায় বলিউড জুড়ে রাজত্ব করে চলছে। কিন্তু হটাত কি এমন হল যে কপিল শর্মা লাইভ ব্লগিং করা শুরু করে দিল। এমনকি তার এই ব্লগিং করার কারন নিজের মুখেই জানালেন তিনি। কপিল শর্মা জানান যে শো করে যা আয় হচ্ছে তা দিয়ে নাকি তার আর সংসার চলছে না। সেই কারনেই বাধ্য হয়ে তাকে ব্লগিং শুরু করতে হয়।

অভাবের তাড়নায় শুরু ব্লগিং! অথচ মোট সম্পত্তির পরিমান ৩০০ কোটি 
অভাবের তাড়নায় শুরু ব্লগিং! অথচ মোট সম্পত্তির পরিমান ৩০০ কোটি 

তবে এই শো সঞ্চালনা করে কপিল কিন্তু খুব কম কিছু আয় করে না। একটা শো করেই বিশাল মোটা পারিশ্রমিক তার পকেটে ঢোকে। তার মোট আয় কিছুদিন আগেই সামনে এসেছে। কপিল শর্মাকে নিয়ে তার অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ থাকে না। সম্প্রতি সামনে এসেছে তিনি নাকি প্রায় ৩০০ কোটি টাকার মালিক।

অভাবের তাড়নায় শুরু ব্লগিং! অথচ মোট সম্পত্তির পরিমান ৩০০ কোটি 

অভাবের তাড়নায় শুরু ব্লগিং! অথচ মোট সম্পত্তির পরিমান ৩০০ কোটি সম্প্রতি এক সাক্ষাৎকারে কপিল শর্মা জানান তিনি সেই কথাগুলো নেহাতই মজার ছলে বলেন নি। তার কিছুটা সত্য কারন এটা সত্যি যে তিনি একটা সময় প্রচুর টাকা আয় করেছেন। তবে সেই টাকার অধিকাংশই সে হারিয়ে ফেলেছে। তবে কপিল শর্মার খুব একটা বেশী চাহিদা নেই। খুব একটা খরচা করতেও সে পছন্দ করে না। তার অধিকাংশ টাকা খরচা করে তার মা এবং স্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত