Kangana Ranaut: বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে চান কঙ্গনা, জনসমক্ষে ঘোষণা অভিনেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়তে চান কঙ্গনা রানাউত( Kangana Ranaut)। আজ নিজেই সেই কথা সকলের সামনে বললেন। এবং তিনি বলেন, বিজেপি টিকিট দিলেই হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান। গত কয়েক বছরে কঙ্গনা যা ইমেজ বানিয়েছেন, তাতে কঙ্গনা বিতর্ক খুঁজে বেড়ান না বরং বিতর্ক কঙ্গনাকে ঠিক খুঁজে পেয়ে যায়।

আরও পড়ুন: আমার ভবিষ্যদ্বাণীকে কেউ বলেন জাদুবিদ্যা, ট্যুইটারের হাত বদলের পরই শিরোনামে কঙ্গনা

অভিনেত্রী সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন। তিনি রাজনীতিতে নেমে জনসেবা করতে চান কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘তিনি সব ধরনের অংশগ্রহণের জন্য খুবই উন্মুক্ত।’

বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে চান কঙ্গনা, জনসমক্ষে ঘোষণা অভিনেত্রীর
বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে চান কঙ্গনা, জনসমক্ষে ঘোষণা অভিনেত্রীর

রাজনীতিতে যোগদানের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে কঙ্গনা বলেন,’যেরকম পরিস্থিতি হবে, সরকার যদি আমাকে চায়, তো আমি সব ধরণের অংশগ্রহণের জন্য রাজি থাকব।’তাঁর আরও যোগ, ‘যেমন আমি বলেছি, হিমাচল প্রদেশের লোকেরা যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে তা দুর্দান্ত হবে। অবশ্যই এটা হবে সৌভাগ্যের হবে।’

বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে চান কঙ্গনা, জনসমক্ষে ঘোষণা অভিনেত্রীর

20 7

অভিনেত্রী সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এর আগে শোনা গিয়েছিল, বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন কঙ্গনা। মথুরা থেকে দাঁড়াবার তেমন কোনও ইচ্ছে যে কঙ্গনার নেই তা সাম্প্রতিক মন্তব্যেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। হিমাচল প্রদেশের মেয়ে তিনি। তাই সেখানকার মাণ্ডি কেন্দ্র থেকেই লোকসভার ভোটে দাঁড়ানো ইচ্ছে প্রকাশ করলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন