নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাউত পেলেন আরও একটি দুর্দান্ত চরিত্রে অভিনয়ের সুযোগ। হাতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের বড়ো সুযোগের পর আবারও এল নয়া প্রোজেক্ট। আসতে চলেছে ‘চন্দ্রমুখী ২’ আর সেখানেই চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করবেন তিনি। কঙ্গনার অভিনয়ের দাপটে ব্লক ব্লাস্টার ছবির চন্দ্রমুখী নাম ভূমিকায় অভিনয় যে আলাদা মর্যাদা দেবে তা বলাই যায়।
আরও পড়ুনঃ বলিউডের বড় চমক ‘চন্দ্রমুখী ২’, দাপুটে অভিনেত্রী কঙ্গনার নয়া অবতার


কঙ্গনাকে আইকনিক চরিত্র চন্দ্রন্মুখীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। চন্দ্রমুখী একজন আসাধারন নৃত্যশিল্পী যে তার নাচের দক্ষতা এবং সৌন্দর্যের জন্য পরিচিত। কঙ্গনা রানাউতের বিপরীতে দেখা যাবে প্রখ্যাত তামিল অভিনেতা রাঘব লরেন্সকে। ছবিটি একটি বিশাল সিনেমাটিক অভিজ্ঞতা দেবে বলে মনে করা হচ্ছে। একাধিক চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার বিজয়ী কস্টিউম ডিজাইনার নীতা লুল্লার তৈরি করছেন স্কেচ, তিনি বলেন, যার নৃত্যকলা, অঙ্গ-ভঙ্গী, চাল-চলন, রাজকীয় আচরণ, চুল নখ থেকে মুখশ্রী সবটা মিলিয়েই সেই রাজকীয় নৃত্যশিল্পী চন্দ্রমুখী।

নীতার সংযোজন, ‘ছবিটি একটি সুন্দর কিন্তু চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হতে চলেছে। এই প্রজেক্টে কঙ্গনার সাথে আবার কাজ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত, একজন অভিনেতা হিসেবে তার নিখুঁত অভিনয় শক্তি প্রশংসার যোগ্য। তিনি যে চরিত্রে অভিনয় করছেন তার থেকে নিজেকে মুক্ত করার ক্ষমতা। চন্দ্রমুখী ২-এ আর কী কী একত্রিত হয়েছে তা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।
সূত্র অনুসারে, কঙ্গনা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবির প্রথম শিডিউলের শুটিং শুরু করবেন। অভিনেত্রী ‘ইমার্জেন্সি’ থেকে একটি ছোট বিরতি নিয়ে প্রথম পর্ব সারবেন।’চন্দ্রমুখী 2′-এর দ্বিতীয় শিডিউল জানুয়ারিতে শুরু হবে। সুত্রের মারফৎ জানা যাচ্ছে, ‘চন্দ্রমুখী 2’ প্রযোজনা করেছে সবচেয়ে বড় প্রোডাকশন হাউস লাইকা ফিল্মস যার সাম্প্রতিক প্রজেক্ট ছিল পিএস1। কঙ্গনার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে ” থালাইভিয়ের জন্য ব্যাপক গ্রহণযোগ্যতার পরে এবং এই সিনেমাটিক চরিত্রের জন্য অপেক্ষা করে আছেন। তিনিও বিষয়টি নিয়ে অত্যন্ত রোমাঞ্চিত৷


বলিউডের বড় চমক ‘চন্দ্রমুখী ২’, আসছে দাপুটে অভিনেত্রী কঙ্গনার নয়া অবতার

তার আসন্ন চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে গেলে, কঙ্গনাকে দেখা যাবে ‘তেজস’-এ একজন বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় এবং ‘ইমার্জেন্সি’-এ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। ফলে দক্ষিণ থেকে উত্তর এখন যে শুধুই কঙ্গনাময় তা বলাই যায়।







