Kangana Ranaut: কৃষকদের যোগ্য জবাব দিলেন তিনি, উত্তরপ্রদেশে ভোটপ্রচারে এবার কঙ্গনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পেলেও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। তিনি যথেষ্ট সফল একজন অভিনেত্রী হিসাবেও। কিন্তু তা নিয়ে বিতর্কও রয়েছে। অনেকেরই দাবি, বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় জাতীয় পুরস্কার পেয়েছেন। যদিও সে বিষয়ে মানতে নারাজ অভিনেত্রী। সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তাহলে কি ভোটপ্রচারে দেখা যাবে বলিউডের ‘ক্যুইনকে’, সে প্রশ্ন ক্রমশ জোরাল হচ্ছে।

আরও পড়ুনঃ শক্তি হারিয়েছে জাওয়াদ, আগামী দু দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা

কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় দেশজুড়ে ছড়িয়ে পড়া কৃষক আন্দোলনকে খালিস্তানিদের সক্রিয়তার সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা রানাউত। এর জেরে দেশের একাধিক জায়গায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে। শুক্রবার চণ্ডীগড়-উনা হাইওয়ে দিয়ে যাওয়ার পথে কিরাতপুরের কাছে কঙ্গনার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বহু কৃষক।

তাঁদের হাতে ছিল সংগঠনের পতাকা, মুখে স্লোগান। অভিনেত্রীর গাড়ি ঘিরে এই বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রচুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার ঠিক পরেরদিনই শনিবার শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা ভ্রমণে যান কঙ্গনা। আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে তাঁকে দেখা যাবে, সাংবাদিকদের এই প্রশ্নে মুখ খোলেন কঙ্গনা। তাঁর দাবি, “আমি কোনও দল করি না। যাঁরা জাতীয়তাবাদী আমমি তাঁদের হয়েই প্রচার করব।” রাজনৈতিক মহলের মতে, সরাসরি না জানালেও, তাঁর মন্তব্যেই স্পষ্ট যে, গেরুয়া শিবিরের হয়ে পথে নেমে প্রচার করবেন তিনি।

কৃষকদের যোগ্য জবাব দিলেন তিনি, উত্তরপ্রদেশে ভোটপ্রচারে এবার কঙ্গনা

কৃষকদের যোগ্য জবাব দিলেন তিনি, উত্তরপ্রদেশে ভোটপ্রচারে এবার কঙ্গনা
কৃষকদের যোগ্য জবাব দিলেন তিনি, উত্তরপ্রদেশে ভোটপ্রচারে এবার কঙ্গনা

বিতর্ক যেন কখনই পিছু ছাড়ে না কঙ্গনাকে। প্রায় সব বিষয়ে চাঁচাছোলা ভাষায় নিজের মত প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের বিষয়েও এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কঙ্গনা। তিনি বলেন, “আমি সত্যি কথা বলেছি। যাঁরা সৎ, সাহসী এবং জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী তাঁরা সেকথা জানেন।” আপাতত প্রায় সকলেরই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে নজর রয়েছে। আদৌ অভিনেত্রীকে ভোটপ্রচারে দেখা যায় কিনা, সেদিকে তাকিয়ে প্রায় সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর