নজরবন্দি ব্যুরোঃ জাভেদ আখতার মামলায় হাজিরার নির্দেশ কঙ্গনাকে। পরবর্তী শুনানিতে কোনো রকম অজুহাত ছাড়া উপস্থিত থাকতে বলা হয়েছে কঙ্গনা রানাউতকে। অভিযোগে জাভেদ জানান, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত।
আরও পড়ুনঃ বিশ্ব একাদশ গড়লেন সচিন! কে কে আছেন দলে? দেখে নিন

বিখ্যাত কবি-গীতিকার জাভেদ আখতারের কথায়, টেলিভিশনে একটি সাক্ষাৎকারে কোনরকম প্রমান ছাড়া সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আক্রমন করেন কঙ্গনা। তার প্রেক্ষিতেই মানহানির মামলা করেন জাভেদ খান। আন্ধেরি মেট্রোপলিটন কোর্টের কাছে কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় শাস্তির আবেদন জানান তিনি।
জাভেদ আখতার মামলায় হাজিরার নির্দেশ কঙ্গনাকে। কোন অজুহাত শুনতে নারাজ কোর্ট।

জাভেদ আখতার মামলায় হাজিরার নির্দেশ কঙ্গনাকে। সেই মামলায় একাধিকবার অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। কবি-গীতিকারের আবেদন আদালত খারিজ করলেও কোর্টের তরফে কঙ্গনাকে শেষবারের মতো সুযোগ দেওয়া হয়েছে বলে জানান বিচারপতি।



