২০০১ এর পুনরাবৃত্তি! মমতা-সনিয়া বৈঠকের আগেই জোটের সুতো বাঁধছেন কমল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০০১ এর পুনরাবৃত্তি, মমতা-কমল নাথ বৈঠকের পর স্মৃতি ঘেঁটে দুই দশক আগের কথা তুলে আনছে ওয়াকিবহাল মহল। ২০০১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে, বাংলার বিধানসভা ভোটের আগে তৃণমূল এবং কংগ্রেস জোট বেঁধেছিল কমল নাথের মধ্যস্থতায়।

আরও পড়ুনঃ মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, হিমন্ত বলছেন জারি থাকবে লড়াই

এই মুহুর্তে দেশের রাজধানীতে গিয়ে বাংলার মেয়ে সুতো গুটোচ্ছেন ২৪ এর যুদ্ধের প্রস্তুতির। মোদি বিরোধী জোট তৈরিতে মরিয়া মমতা কাল বৈঠকে বসবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে। কিন্তু তা আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমল নাথের সঙ্গে বৈঠক যথেষ্ট তাতপর্যপুর্ণ বলেই মনে করছে সব মহল।

২১এর নির্বাচনে গেরুয়া শিবিরের সব ক্ষমতাকে থামিয়ে দিয়ে বাংলা জয় করেছেন মমতা। এই নিয়ে টানা তিনবার। তার পর থেকেই ২৪ এর লোকসভা ভোটে মোদি বিরোধী মুখ হিসেবে বিভিন্নি মহল থেকে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর নাম।

২০০১ এর পুনরাবৃত্তি! মমতা-কমলের বৈঠকে উঠে আসছে দু’দশক আগের স্মৃতি। 

২০০১ এর পুনরাবৃত্তি! মমতা-সনিয়া বৈঠকের আগেই জোটের সুতো বাঁধছেন কমল

২০০১ এর পুনরাবৃত্তি! মমতা-সনিয়া বৈঠকের আগেই জোটের সুতো বাঁধছেন কমল. ২১ এ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি নিজে জানিয়েছেন টিম মমতা প্রস্তুত ২৪ এর লড়াই লড়তে। রাজ্যের বাইরে এবার দেশের মাঠে খেলতে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই গতকাল পা দিয়েছেন দিল্লিতে। দিন কয়েক ধরে ব্যাক টু ব্যাক বৈঠক করে সাজাবেন রণকৌশল।

২০০১ এর পুনরাবৃত্তি! মমতা-সনিয়া বৈঠকের আগেই জোটের সুতো বাঁধছেন কমল
২০০১ এর পুনরাবৃত্তি! মমতা-সনিয়া বৈঠকের আগেই জোটের সুতো বাঁধছেন কমল

সেই মতোই আজ প্রথম বৈঠক করেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে। আজ দুপুর ২ট নাগাদ ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোয় পৌঁছান কমল। সেখানেই বৈঠক হয় উভয়ের। বৈঠক শেষে কংগ্রেস নেতা জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে এসেছিলাম। মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে ওঁর সঙ্গে কথা হয়েছে। ২০২৪-এর আগে জোট গড়া সম্ভব কি না, তা নিয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন, মানুষ পাশে থাকলে, যে কোনও শক্তিকেই রোখা সম্ভব।’’

বাকি রণকৌশল ঠিক হবে সনিয়া-মমতা বৈঠকে সেকথাও জানান তিনি। কমল  নাথের পরেই কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে বৈঠকে বসবেন মমতা। তার পরেই কাল বৈঠক কংগ্রেস দলনেত্রীর সঙ্গে। সনিয়া-মমতা বৈঠকের আগেই কমলের সঙ্গে কথা বলার বিষয়ে ২০০১ এর পুনরাবৃত্তি দেখছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত