মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, হিমন্ত বলছেন জারি থাকবে লড়াই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। আজই আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আরও পড়ুনঃ CAA’র নিয়ম-নীতি অপূর্ণ, আইন লাগু করতে ৬ মাস সময় চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

সংঘর্ষ প্রসঙ্গে হিমন্ত প্রথমেই পরিষ্কার করেছেন এই লড়াই দুই রাজ্যের, দুই রাজনৈতিক দলের নয়। যুক্তি প্রসঙ্গে তিনি জানান যখন কংগ্রেস ক্ষমতায় ছিল অসমে তখনও সংঘর্ষ হয়েছে মিজোরামের সঙ্গে। প্রসঙ্গত মিজো-অসমের এই দ্বন্দ নতুন নয়। গতকাল সংঘর্ষ হয় অসম-মিজোরাম সীমান্তে।

মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, হিমন্ত বলছেন জারি থাকবে লড়াই
মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, হিমন্ত বলছেন জারি থাকবে লড়াই

তাতে নিহত হয়েছেন অসমের ৫ পুলিশ কর্মী, আহত আরও বহু। গতকাল রাতেই একথা ট্যুইট করে জানিয়েছিলেন আসমের মুখ্যমন্ত্রী। আজ আহতদের সঙ্গে দেখা করে বেরিয়ে জানান, আমরা শান্তি চাই। তার জন্য যা পদক্ষেপ করতে হবে করব।’ তার সঙ্গেই যোগ করেন, ” কিন্তু এক ইঞ্চি জমিও দেব না। ওদের এলাকা দখলও করতে যাব না।”

হিমন্তের মতে তাদের লড়াই মিজোরামের মানুষের বিরুদ্ধে নয়, এমনকি নয় জমির জন্য। তবে আসমের মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “অসম ও মিজোরামের মধ্যে থাকা বনাঞ্চল নিয়ে এই সংঘাত। অসম সরকার বনাঞ্চলের রক্ষা করছে। সেই লড়াই চলবে। তবে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওদের এক ইঞ্চি জমিও নিইনি। আগামী দিনেও আমরা ওদের এলাকায় যাব না। তবে ওরা এলে প্রতিরোধ করব।”

মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, হিমন্ত বলছেন জারি থাকবে লড়াই
মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, হিমন্ত বলছেন জারি থাকবে লড়াই

মিজো-অসম সংঘর্ষ প্রসঙ্গে আজ সকালেই এক সুর শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর গলায়। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইটারে অভিষেক লিখেছেন, “অসম-মিজোরাম সীমানায় হিংসার ঘটনায় হতবাক ও স্তম্ভিত। মৃতদের পরিবারকে জানাই সমবেদনা। বিজেপি সরকারের অধীনে এই ধরনের ঘটনা গণতন্ত্রের মৃত্যু ঘটাচ্ছে।’

মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, হিমন্ত বলছেন জারি থাকবে লড়াই
মিজো-সংঘর্ষে তিন দিনের শোক অসমে, হিমন্ত বলছেন জারি থাকবে লড়াই

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ট্যুইট করে বলেছেন  ‘নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মানুষের জীবনে ঘৃণা ও হিংসার যে বীজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বপন করেছে, তা আরও একবার দেশের নাম খারাপ করল। ভারত এখন তার ভয়ঙ্কর ফল ভোগ করছে।’

দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে ফোনে কথা বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রসঙ্গে হিমন্ত জানিয়েছেন, কেন্দ্র চায় সময়া সমধান করতে দ্রুততার সঙ্গে। তাতে কেন্দ্র যদি অসমকে নির্দেশ দেয় ওই বনাঞ্চলের দেখাভালের দায় থেকে বিরত থাকতে, এবং কেন্দ্র দায়িত্ব নেয়, তাহলে তাতি রাজি হবে অসম সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন