তোকে গুলি করে দেব, তুই বাঁচবি না! মধ্যরাতে প্রাণনাশের হুমকি পেলেন মদন

সৌগত রায়ের পর এবার মদন মিত্র। প্রাণনাশের হুমকি দেওয়া হল কামারহাটির বিধায়ককে। বৃহস্পতিবার মাঝরাতে হুমকি ফোন পেয়েছেন তিনি। অভিযোগ জানাবেন থানায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হুমকি ফোন পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গতকালই হুমকি ফোন পায় দমদমের সাংসদ সৌগত রায়। এবার একই রকম ভাবে বৃহস্পতিবার মাঝরাতে হুমকি ফোন পেলেন মদন মিত্র। অভিযোগ, ফোনের ওপার থেকে তাঁকে বলা হয়, “তুই বাঁচবি না, কামারহাটিঘটনায় তুই মুখ খুলেছিস! তোকে গুলি করে দেব।”

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে মদন জানান, কাল মাঝরাতে হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তার ফোনে। ফোন করেই ঝরঝরে বাংলা ভাষায় থাকে হুমকি দেওয়া হয়। কিছু বোঝে ওঠার আগেই শুরু করে হুমকি দেওয়া। কামারহাটির প্রসঙ্গ টেনে হুমকি দেওয়া হয় তাঁকে। প্রায় ৪৬ সেকেন্ড ধরে ওই ব্যক্তির সঙ্গে কথা হয় মদন মিত্রের। শুধু তাই নয় ওই নম্বর থেকে দুবার ফোন এসেছিল বলে জানান তিনি। মাঝরাতের পর বৃহস্পতিবার সকাল ৭ টা ৩৮ মিনিটেও ফোন আসে ওই ব্যক্তির।

তোকে গুলি করে দেব, তুই বাঁচবি না! মধ্যরাতে প্রাণনাশের হুমকি পেলেন মদন
মদন মিত্র

এদিন মদন জানান, যে দুর্ভাগ্য বসত তিনি ওই কলটি রেকর্ড করতে পারেননি। তবে এটা তাঁর ব্যর্থতা বলেই মানছেন কামারহাটির বিধায়ক। তবে মদনের অনুমান ওই ব্যক্তি কোনও বার বা জনবসতি পূর্ণ এলাকা থেকে ফোনে কথা বলছিলেন। এদিন তিনি বলেন, “স্থানীয় কেউ ফোন করেছেন। যদিও অর্জুনের মতো কেউ বা কারা যে ফোনের পিছনে দাঁড়িয়ে আছেন সেটা আমি ভালই বুঝতে পারছি।”

সঙ্গে তিনি আরও বলেন, “আমার কাছে খবর আছে, কামারহাটিতে অনেক জায়গায় অর্জুন সিংহ এবং শুভেন্দু অধিকারীরা গুন্ডাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরাই এই ফোন করিয়েছেন।’’ মদন শুধু জিজ্ঞাসা করেন “কে আপনি? এ ভাবে কথা বলছেন কেন?” কিন্তু এই কথার কোনও উত্তর না দিয়েই অবিরাম চলে হুমকি। এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করবে বলেও জানান মদন মিত্র।

তোকে গুলি করে দেব, তুই বাঁচবি না! মধ্যরাতে প্রাণনাশের হুমকি পেলেন মদন

তোকে গুলি করে দেব, তুই বাঁচবি না! মধ্যরাতে প্রাণনাশের হুমকি পেলেন মদন
মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ

প্রসঙ্গত, কয়েক দিন ধরেই কামারহাটি বিধানসভার অন্তর্গত আড়িয়াদহে মা ও ছেলেকে মারধর সহ তালতলা ক্লাবে যুবককে পেটানোর মতো একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। তারপরেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি।  এই ঘটনায় গ্রেফতার করা মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ ও তার শাগরেদদের। জয়ন্ত সিংহ, মদন অনুগামী বলেই পরিচিত। তবে সেই মদন মিত্রের ফোনেই এই হুমকি ফোন আসায় গোটা ঘটনার জলঘোলা করার চেষ্টা বলেই মনে করছেন বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর