SSC-TET: আমি আসল তথ্য সামনে আনব, আদালতকে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সার্ভার রুম খোলা না হলে নিয়োগ হচ্ছে না। বুধবার কলকাতা হাইকোর্টকে এমনটাই জানালেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সার্ভার রুম না খোলা হলে নতুন করে নিয়োগ হচ্ছে না। তদন্তের পাশাপাশি নিয়োগের স্বার্থে সার্ভার রুম খুলে দেওয়া হোক। একথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে জানালেন আইনজীবী কল্যাণ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ Relationship Advice: পরকীয়ায় কেন জড়িয়ে পড়ে মানুষ? কোন পরিস্থিতি উস্কে দেয় এই প্রবণতা

এরপরেই আদালতের কাছে তৃণমূল সাংসদ বলেন, আদালতকে আমি সব শেষে কিছু বলব। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু তথ্য সামনে আনবেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে কার সই রয়েছে। আদালত যে রহস্য খুঁজে বেড়াচ্ছে তা তিনি অনেকটাই জানেন। তিনি বলেন, আমি আসল তথ্য সামনে আনব। কিন্তু এখনই মুখ খুললে পুরো ঘটনা ক্লাইম্যাক্সে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি।

ডাউনলোড 3

শিক্ষক নিয়োগ মামলায় এই মুহুর্তে একাধিক বিষয়ে তদন্ত করছে সিবিআই। বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতে তদন্ত সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি রাজ্য বাগ কমিটির রিপোর্ট চাইলেও তা তুলে দিতে রাজি হয়নি সিবিআই। তবে ঢোঁক গিলে কল্যাণ কীসের ইঙ্গিত দিলেন? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আমি আসল তথ্য সামনে আনব, কীসের ইঙ্গিত দিলেন কল্যাণ 

আমি আসল তথ্য সামনে আনব, কীসের ইঙ্গিত দিলেন কল্যাণ 
আমি আসল তথ্য সামনে আনব, কীসের ইঙ্গিত দিলেন কল্যাণ 

এর আগে অবশ্যপ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সার্ভার রুম খুললেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য সিবিআইয়ের দখলদারির দিকেই আঙুল তুলেছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন