যেখানে দাঁড়াবে সেখানে হারাব, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন কল্যাণ

Kalyan Banerjee: প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে সাংসদ করার স্বপ্ন দেখাচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি। গতকাল তিনি হঠাৎ পদত্যাগের কথা জানিয়েছেন। এবং তিনি ইউ জানিয়েছেন পদত্যাগ করে তিনি আরো বৃহত্তর জায়গায় এসে মানুষের সেবা করতে চান। তিনি যে রাজনীতিতে আসছেন একথাও বলেছেন। তবে কোন দলের হয়ে তিনি রাজনৈতিক ময়দানে নামবেন সেটা কষ্ট করে জানাননি।

আরও পড়ুন: নির্বাচনের প্রাক্কালে জেলা সফরে মুখ্যমন্ত্রী, শিলান্যাস একাধিক প্রকল্পের

abhijit

অপেক্ষা করতে বলেছেন মঙ্গলবার পর্যন্ত। ইতিমধ্যেই কংগ্রেসের অধীর চৌধুরী এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তাকে নিজেদের দলে পেতে চেয়েছেন। তবে সূত্রের খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করছেন বলে জানা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত তার মুখ থেকে কোন নির্দিষ্ট দলের কথা জানা যায়নি। এইরকম অবস্থায় গতকাল রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে।

abhijit2

তৃণমূলের মন্ত্রী তথাবিধায়ক ব্রাত্য বসু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে তৃণমূলে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে এসবের মধ্যেই তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে চ্যালেঞ্জ জুড়ে জানিয়েছেন তিনি যদি ভোটে লরেন তাহলে যেখানেই তিনি দাঁড়াবেন সেখানেই হারবেন।

হুগলি জেলার কোন্নগরে ব্রিগেডে ‘জনগর্জন সমাবেশ’–এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের পথসভায় যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেখানে দাঁড়াবে সেখানে হারাব। আসুক রাজনীতির ময়দানে।

যেখানে দাঁড়াবে সেখানে হারাব, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন কল্যাণ

kalayan

২০১৪ থেকে ২০২৪ সালে নরেন্দ্র মোদীর জমানায় বিচারব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে সাংসদ করার স্বপ্ন দেখাচ্ছে। রাজনীতি অত সহজ নয়। এতদিন ওই পদে বসে অপব্যবহার করেছ। এসো এবার রাজনীতির ময়দানে দেখি কত ক্ষমতা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত