করোনা বিধি নিষেধের মধ্যে খুলল কালীঘাট মন্দির, বৃষ্টি মাথায় নিয়ে ভক্তদের ভীড় মন্দির চত্বরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা বিধি নিষেধের মধ্যে খুলল কালীঘাট মন্দির, আজ থেকে নির্দিষ্ট সময়ে খুলে যাবে মন্দিরের দরজা। শনিবার তাই সকাল হতেই ভক্তদের ভীড় জমেছে মন্দির চত্বরে।

আরও পড়ুনঃ CPM নেতার কন্যার চোখে মমতাই ‘সেরা জননেত্রী’! শেষ কিস্তিতে বিশ্লেষণ অজন্তার

সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভক্তদের জন্য  খোলা থাকবে মন্দিরের দরজা। আজ সকাল থেকেই মাতৃ দর্শনের জন্য লাইন পড়েছে। সেক্ষেত্রে কোভিড বিধি মেনে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা অবশ্য চ্যালেঞ্জিং হবে কর্তৃপক্ষের কাছে।

করোনা বিধি নিষেধের মধ্যে খুলল কালীঘাট মন্দির, কড়া নজরদারি কর্তৃপক্ষের।

করোনা বিধি নিষেধের মধ্যে খুলল কালীঘাট মন্দির, কড়া নজরদারি কর্তৃপক্ষের।
করোনা বিধি নিষেধের মধ্যে খুলল কালীঘাট মন্দির, কড়া নজরদারি কর্তৃপক্ষের।

করোনা বিধি নিষেধের মধ্যে খুলল কালীঘাট মন্দির, তবে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখার দিকে তাঁরা কড়া নজর রাখছে। পাশাপাশি জানানো হয়েছে, এক সঙ্গে ১০ জন দর্শনার্থী মন্দিরে ঢুকতে পারবেন। এবং ১০ জন পুজো দেওয়ার জন্য সময় পাবেন ২ মিনিট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন