Kaliaganj Murder: রাজ্য বনাম জাতীয়, কালিয়াগঞ্জকাণ্ডে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ, এল ‘আমরা-ওরা’ প্রসঙ্গ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জ কাণ্ডে ফের উত্তপ্ত রাজ্যের একাংশ। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কিন্তু এরই মধ্যে উঠে এল ‘আমরা-ওরা’ প্রসঙ্গ। এমনকি একে অপরের বিরুদ্ধে চলছে অভিযোগের পালা।

আরও পড়ুন: Tapas Saha: সিবিআই যেতেই বাড়িতে ভুরিভোজের আসর, তাপসের কোটি টাকার অনুসন্ধানে তদন্তকারী সংস্থা

রাজ্য বনাম জাতীয়, কালিয়াগঞ্জকাণ্ডে আমরা-ওরা প্রসঙ্গ
রাজ্য বনাম জাতীয়, কালিয়াগঞ্জকাণ্ডে আমরা-ওরা প্রসঙ্গ

রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গিয়েছেন জাতীয় সুরক্ষা কমিশন। কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি ঘটনাস্থল খতিয়ে দেখেন প্রিয়াঙ্ক কানুনগো। কিন্তু সংবাদকর্মীরা ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। জানানো হয় ১৪৪ ধারা জারি রয়েছে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অভিযোগ, জাতীয় শিশু সুরক্ষা কমিশন ১৪৪ ধারা লঙ্ঘন করেও নির্যাতিতার বাড়িতে একাধিক সংবাদমাধ্যম নিয়ে ঢুকে যায় বলে টুইটারে ক্ষোভ উগড়ে দেয়।

sudeshna roy is the new chairperson of child rights protection commission 1663336653 0
রাজ্য বনাম জাতীয়, কালিয়াগঞ্জকাণ্ডে আমরা-ওরা প্রসঙ্গ

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় অভিযোগ তোলেন, ‘বারবারই ওরা নিয়ম ভাঙছে। কোনওভাবেই ওরা আমাদের কখনও জানায় না যে আসছে। আমাদের সঙ্গে কোনও আলোচনা, কথাবার্তা বলে না। রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে এড়িয়ে যায়।

NCPCR chief Priyank Kanungo will visit Dumka to meet the officers probing the murder of the student
রাজ্য বনাম জাতীয়, কালিয়াগঞ্জকাণ্ডে আমরা-ওরা প্রসঙ্গ

রাজ্য বনাম জাতীয়, কালিয়াগঞ্জকাণ্ডে আমরা-ওরা প্রসঙ্গ

নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে ওঠে কালিয়াগঞ্জ। দোকানে আগুন, পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ৭ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে। রবিবার সকাল থেকেই গোটা এলাকা থমথমে। এই ঘটনায় ফের দেখা যায় শাসক-বিরোধী তরজা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

 

 

 

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন