বাংলাদেশে একটি কালী মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতীরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মৌলবাদীদের তাণ্ডব বাংলাদেশে যেন থামছেই না। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে একটি কালী মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতীরা। বাংলাদেশের মৌলবাদীরা এর আগে কুষ্টিয়াতে বঙ্গবন্ধু মুজিবর রহমান ও বিপ্লবী বাঘাযতীনের প্রতিকৃতিতে হামলা চালিয়েছিল।

আরও পড়ুন: উড়ে এল জুতো, বিজেপির পতাকায় ঢাকল কলকাতার রাজপথ

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুষ্কৃতীরা বাংলাদেশের উত্তর জনপদ জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্বশানঘাটের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। রবিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্বশানঘাট কালী মন্দিরে এ ঘটনা।

ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা গতকাল রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালী মন্দিরে প্রণাম জানাতে যায়। এ সময় তারা মন্দিরের কালী প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের খবর দেন।

বাংলাদেশের একটি কালী মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতীরা, মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, “মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”এই বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ কুমার রায় জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর