কেন্দ্র আড়ি পাতছে! মমতার নিদানে একসঙ্গে ৫ স্মার্ট ফোন ত্যাগ জ্যোতিপ্রিয়র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র আড়ি পাতছে! পেগাসাস কান্ডের পরেই উঠে এসেছে ফোনে আড়িপাতার চাঞ্চল্যকর তথ্য। আর তার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে ঘরে বাইরে সুর চড়িয়েছে তৃণমূল, কংগ্রেস সহ প্রায় সব বিরোধী দল। পেগাসাস নিয়ে দফায় দফায় বিক্ষোভ চলছে অধিবেশন কক্ষে।

আরও পড়ুনঃ দেশে একদিনে সংক্রমণ বাড়ল ১৩ হাজারের বেশি, বাড়ল মৃত্যু সংখ্যাও

বিক্ষোভের জেরে মুলতুবি থাকছে অধিবেশন। ঘটনার দিন কয়েক পেরিয়ে গেলেও কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁঝ কমেনি বিরোধীদের। রাজনাথ সিং-এর ফোনের উত্তরেও তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে পেগাসাস নিয়ে পিছু হটার কোন সম্ভাবনাই নেই। রিপোর্টে জানা গিয়েছে যাঁদের ফোনে আড়ি পাতা হয়েছে তাঁদের তালিকায় নাম রয়েছে অভিষেক-প্রশান্ত কিশোরেরও।

তাতেই আরও বেশি সরব হয়েছেন খোদ মমতা। ২১ এর জুলাইয়ের শহিদ মঞ্চে উঠেই মমতা লাগাতার আক্রমণ করেছিলেন পেগাসাস নিয়ে, তার পরেই তিনি নিদান হিসেবে সকলকে দেখিয়েছিলেন আড়ি পাতা থেকে বাঁচার জন্য নিজের ফোনের ক্যামেরায় লাগিয়ে রেখেছেন স্যালোটেপ।

কেন্দ্র আড়ি পাতছে ফোনে, পেগাসাস নিয়ে ঘরে বাইরে প্রবল চাপে মোদি সরকার। 

কেন্দ্র আড়ি পাতছে! মমতার নিদানে একসঙ্গে ৫ স্মার্ট ফোন ত্যাগ জ্যোতিপ্রিয়র
কেন্দ্র আড়ি পাতছে! মমতার নিদানে একসঙ্গে ৫ স্মার্ট ফোন ত্যাগ জ্যোতিপ্রিয়র

কেন্দ্র আড়ি পাতছে! এবার দলনেত্রীর নিদানে নিজের স্মার্ট ফোনই ত্যাগ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের এতোদিনের ব্যবহার করা৫ স্মার্ট ফোনকে একসঙ্গে ত্যাগ করে ফিরেছেন বোতাম ফোনে। তাঁর কথায়,  ‘‘চারিদিক থেকে আতঙ্ক গ্রাস করছে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফোনের ক্যামেরার উপর লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছেন। তাতেই বুঝলাম সবচেয়ে নিরাপদ হচ্ছে বোতাম টেপা ফোন। তাই স্মার্টফোন ছাড়লাম।’’

শুধু নিজেই নয়, আড়িপাতা থেকে বাঁচতে নিজের দফতরের সকলকেও স্মার্ট ফোন ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছেন মমতা সরকারের বনমন্ত্রী। সঙ্গে সাফ জানিয়েছেন এবার থেকে আর কাউকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজও পাঠাবেন না, যা কথা বলার থাকবে সামনা সামনি বসে বলবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত