বেআইনি ভাবে নির্মাণ হলে আমার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিন, বিস্ফোরক Justice Ganguly

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেআইনি নির্মাণ মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লিলুয়ার এক বেআইনি নির্মাণ মামলার শুনানিতে তিনি সাফ বলে দিলেন, আমার বাড়িও যদি বেআইনি ভাবে তৈরি হয়ে থাকে তাহলে তা বুলডোজার দিয়ে ভেঙে দিন!

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড এস পি সিনহা, আদালতে দাবি সিবিআইয়ের

প্রসঙ্গত, লিলুয়ার একটি বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টে আগেই মামলা দায়ের হয়েছিল। এরপর সেই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিংহ। এর পর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও একই রায় বহাল রাখে।

বেআইনি ভাবে নির্মাণ হলে আমার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিন, বিস্ফোরক Justice Ganguly

আদালতের নির্দেশ অনুযায়ী, বিগত ৪ঠা সেপ্টেম্বর বাড়ি ভাঙতে বালি পুরসভা থেকে লোক পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদেরকে বাধার সম্মুখীন হতে হয়। পুরসভা জানায়, পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয়। বৃহস্পতিবার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’’

বেআইনি ভাবে নির্মাণ হলে আমার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিন, বিস্ফোরক Justice Ganguly

বেআইনি ভাবে নির্মাণ হলে আমার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিন, বিস্ফোরক Justice Ganguly

একই সঙ্গে শুক্রবার বিকেল সাড়ে তিনটের মধ্যে এজলাসে লিলুয়া থানার ওসি এবং প্রোমোটর পার্থ ঘোষকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বেআইনি ভাবে নির্মাণ হলে আমার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিন, বিস্ফোরক Justice Ganguly

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত