শিক্ষা খাদ্য থেকে শুরু করে কয়লা বা গরুপাচার রাজ্যের একাধিক ইস্যুতে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এবং সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ প্রায় অর্ধেক শিক্ষা দফতরই রয়েছে জেলে। পাশাপশি গ্রেফতার হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যতিপ্রিয় মল্লিক। গরুপাচার মামলায় জেলবন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্ট তথা অনুব্রত মন্ডল। কয়লা কাণ্ডে ফেরার তৃণমূলের প্রাক্তন যুব সম্পাদক বিনয় মিশ্র ফেরার।
আরও পড়ুনঃ হেফাজতে থেকে কীভাবে চিঠি লিখলেন বালু? ইডিকে পাল্টা প্রশ্ন শংকরের
এহেন রাজ্যের শাসক দলের তাবড় নেতা মন্ত্রীদের জেল যাত্রা এবং ফেরার হওয়ার পিছনে যে দুটি কেন্দ্রীয় সংস্থা রয়েছে তা হল ইডি আর সিবিআই। কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশের ভিত্তিতে তদন্ত করতে নেমে কার্যত কেঁচো খুড়তে কেউটে বেড়িয়ে এসেছে রাজ্যে। শিক্ষা, খাদ্য, কয়লা, গরু পাচারের পর এবার আদালতের নজরে চিকিৎসা!!

বিষয়টা ঠিক কি? ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ভর্তি করা হয়েছে ডাক্তারিতে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ইতশা সোরেন। অভিযোগ, তিনি ২০২৩ সালে নিট পাশ করেছিলেন। কিন্তু, সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ তিনি পাননি। তাঁর আরও অভিযোগ, জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ২৭ জন আসন দখল করেছিল। আর এর কারণেই তিনি বঞ্চিত হয়েছিলেন।
তাঁর আরও অভিযোগ, কিছু কিছু প্রার্থীর পদবি ভৌমিক, সিংহ। তাঁরাও সংরক্ষিত আসনে ডাক্তারিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। আজ মামলাটি উঠে ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এই মামলার সাথে যুক্ত সকলের বক্তব্য বৃহস্পতিবার জানতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপশি এই পদবির মানুষরা আদৌ কাস্ট সার্টিফিকেট পেতে পারেন কিনা, তা জানতে চেয়েছেন বিচারপতি। তিনি বলেন, ‘আমি সব পক্ষের বক্তব্য জানতে চাই। প্রয়োজনে CBI তদন্তের নির্দেশ দেব।’
এবার ডাক্তারি পড়া নিয়েও জালিয়াতি, CBI তদন্তের ইঙ্গিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এই বিষয়ে কেন তদন্ত হয়নি নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের ভিত্তিতে সরকার হলফনামাও জমা দিয়েছে। ইতিমধ্যেই ইতশা সোরেন কে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে যাতে ভর্তি করা হয় সেই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তরফে। ঘটনার প্রবাহ ধারা দেখে ওয়াকিবহল মহলের প্রশ্ন… এবার কি তাহলে অর্থের বিনিময়ে ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে?



