Calcutta High Court: রক্তপিপাসু দালালরা মাঠে নেমে পড়েছে, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রেও বেলাগাম দুর্নীতি হয়েছে৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে বারবার উঠে এসেছে সেই কথা৷ মামলা চলাকালীন এজলাসে বসেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এবার তিনি বলেন, রক্তপিপাসু দাললরা মাঠে নেমে পড়েছে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্নায় তৃণমূল, বাংলাকে ৯৭৯ কোটি টাকা অনুদান কেন্দ্রের

রক্তপিপাসু দালালরা মাঠে নেমে পড়েছে, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
রক্তপিপাসু দালালরা মাঠে নেমে পড়েছে, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি চলছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে৷ সেই সময় বিচারপতি বলে বসেন, আমার লড়াই শুধুমাত্র দুর্নীতি বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই। রক্তপিপাসু দালালরা মাঠে নেমে পড়েছে। দুর্বৃত্তরা আইনরক্ষার নামে দুর্নীতি ও দুর্নীতিবাজদের সাহায্য করছে। এর বিরুদ্ধে লড়াই চলবে৷

Calcutta highcourt

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। তালিকায় রয়েছে ক্ষমতাসীন তৃণমূলের একাধিক নেতাও। শুধুমাত্র তাঁদের অর্থের পাহাড় নয়, তাঁদের কার্যকলাপ দেখেও চোখ কপালে ওঠার মতো৷ তাই যে কোনও সময় বড় কিছু হতে পারে। এমনটাও আন্দাজ করা হচ্ছে বারবার৷ এখন বিচারপতির মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

রক্তপিপাসু দালালরা মাঠে নেমে পড়েছে, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

SSC Salt Lake Office

একইসঙ্গে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। সুপ্রিম কোর্ট এবং তার বিচারপতিদের ওপর আমার শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে। ভারতের আইন সভ্য আইন৷ সুপ্রিম কোর্টে মামলা রয়েছে৷ কিছুটা হয়তো সময় লাগবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত