Bollywood: কঙ্গনার পরিবারে আসছে জুনিয়র রানাউত, শাড়ি-গয়নায় সেজে আনন্দে আত্মহারা অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঙ্গনা রানাউতের পরিবারে এবার আসতে চলেছে নতুন সদস্য। জুনিয়র রানাউত আসার আনন্দে আত্মহারা গোটা পরিবার। সেই আনন্দেই এবার নিজেকে নতুন সাজে সাজালেন অভিনেত্রী। সাজলেন নতুন শাড়ি, গয়নাতে।

আরও পড়ুনঃ কেন বারেবারে যমজ সন্তানের জন্ম দেন সেলিনা? টিপস দিলেন অনুরাগীদের!

অভিনেত্রীর পরিবারকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুপম খের থেকে শুরু করে মহিমা চৌধুরির মত বহু অভিনেত্রী থেকে শুরু করে অভিনেতারা। কঙ্গনা যে নিজের পরিবারকে কতটা ভালবাসে তা কারোরই অজানা নয়। একাধিক সমালোচনা বা বিতর্ক তাকে ঘিরে থাকলেও পারিবারিক বিষয়ে তিনি খুব সচেতন।

Capture 4কঙ্গনা রানাউতের বাড়ি হিমাচলে। কাজ না থাকলে তিনি বেশিরভাগ সময়টাই সেখানে কাটান। কিন্তু পরিবারের ঠিক কোন সদস্যের কোল আলো করে সন্তান আসতে চলেছে? ২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের সঙ্গে রিতুর বিয়ে হয়। এবার তারাই সন্তানের মা বাবা হতে চলেছেন।

কঙ্গনার পরিবারে আসছে জুনিয়র রানাউত, খুশির খবর ভাগ করে নিলেন অনুরাগীদের সাথে 

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

 অথাৎ পিসি হতে চলেছেন কঙ্গনার। সেই জন্য খুশির মেজাজে রানাউত পরিবার। সেই উপলক্ষেই ‘গোদভরাই’, সাধভক্ষণ প্রভৃতি অনুষ্ঠান ইতিমধ্যে আয়োজিত হয়ে গিয়েছে। শুধু তাই নয় সেই অনুষ্ঠানে জমিয়ে নাচতেও দেখা গিয়েছে কঙ্গনার রানাউতকে। সেই অনুষ্ঠানের কিছু ঝলক সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর