নজরবন্দি ব্যুরোঃ সেলিনা জেটলি নো এন্ট্রি’, ‘টম ডিক হ্যারি’র মত ছবিগুলিতে অভিনয় করে যিনি রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন। হাজার হাজার পুরুষদের মনে ঝড় তুলেছিলেন। তবে এই মুহূর্তে অভিনয় জীবন থেকে তিনি কিছুটা দূরে রয়েছেন।
বিদেশে স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। ইতিমধ্যে দু’বার সন্তানের মা হয়ে গিয়েছেন তিনি। দুবারই যমজ সন্তান লাভ করেছেন তিনি। কিন্তু বারবার যমজ সন্তান কিকরে হল তার। এর পেছনে কি কোন রহস্য রয়েছে।
সমাজে বহু মানুষ রয়েছে যারা যমজ সন্তান চায়। সেই জন্য এবার অনুরাগীদের কথা মাথায় রেখে সেই রহস্য উন্মোচন করলেন। অভিনেত্রীর কথাতে “আমার একটি বিরল জিনগত অবস্থা রয়েছে। তা ছাড়াও একই রকম দেখতে না হওয়া যমজ সন্তানের জন্ম দেওয়ায় কাহিনী আমার বংশে রয়েছে। কিছু মানুষ জিনগত এমন এক প্রক্রিয়ার অধিকারী হয় যেখানে ওভালিউশোনের সময় একাধিক ডিম্বাণু নির্গত হয় আর যা যমজ সন্তান সৃষ্টির পথকে আরও সুগম করে দেয়।”
কেন বারেবারে যমজ সন্তানের জন্ম দেন সেলিনা? রহস্য ফাঁস হল
২০১২ সালে সেলিনা প্রথম সন্তানের জন্ম দেন। সেই সময় দুটি যমজ সন্তান হয় তার। এরপর ফের কয়েক বছর পর ২০১৭ সালে আবার দুই যমজ সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সেই দুই জনের মধ্যে একজন মারা যায় দুর্ভাগ্যবশত।



