নজরবন্দি ব্যুরো: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। র্যাগিং ঘিরে বিতর্ক চরমে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শনিবারই অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ১২ জন। ইউজিসি হস্তক্ষেপ করেছে। গত সপ্তাহেই তাদের একটি প্রতিনিধি দলের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে তা বাতিল হয় বলে খবর। এবার জানা যাচ্ছে, আগামী সপ্তাহে ইউজিসির একটি বিশেষ দল বাংলায় আসবে।
আরও পড়ুন: কলকাতায় বাড়বে গরম, আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। দেখা গিয়েছে, প্রত্যেক দলই একে অপরের উপর দায় চাপাতে ব্যস্ত। এরইমধ্যে সম্প্রতি বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যাদবপুরকাণ্ডের তীব্র নিন্দা করে দায়ভার কার্যত রাজ্যের ঘাড়ে চাপিয়েছেন। রাজ্য র্যাগিং রুখতে কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, ঘটনার পর বিশ্ববিদ্যালয় নিজে থেকে ইউজিসিকে কোনও রিপোর্ট পাঠায়নি। পরবর্তীকালে তাদের পাঠানো রিপোর্টে ইউজিসি সন্তুষ্ট হয়নি। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসির বিস্তর অভিযোগ রয়েছে। তাই পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারে ইউজিসি।

গত ৯ আগস্ট যাদবপুরের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে যান প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্র। পরের দিন ভোরে তার মৃত্যু হয়। পরিবারের তরফে র্যাগিংয়ের অভিযোগ আনা হয়। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করে ইউজিসি (University Grant Commission)। গত সোমবার রিপোর্ট জমা দেয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রিপোর্টে বলা হয়েছে, বুধবার রাতের ওই ঘটনার পর ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ এফআইআর দায়ের করা হয়। কীভাবে পড়ুয়া হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গেল, এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানতে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই ঘটনার পর নতুন ছাত্রদের হস্টেল থেকে সরিয়ে অন্য একটি হস্টেলে রাখা হয়েছে।

এই ঘটনার পর নতুন ছাত্রদের হস্টেল থেকে সরিয়ে অন্য একটি হস্টেলে রাখা হয়েছে। বাকি পড়ুয়ারা যাতে আতঙ্কিত না হয়ে পড়েন, সেদিকটি মাথায় রেখে তাঁদের সঙ্গে কথা বলেছে কর্তৃপক্ষ। প্রথম বর্ষে যেসমস্ত পড়ুয়ারা নতুন ভর্তি হয় তাঁদের কাউন্সিলিংয়ের জন্য মেন্টর নিয়োগ করা হয়। তাঁদের যেকোনও সমস্যার কথা মেন্টরকে জানাতে পারে। ইউজিসিকে দেওয়া রিপোর্টে মেন্টরদের নাম উল্লেখ করেছেন কর্তৃপক্ষ।
আগামী সপ্তাহে রাজ্যে UGC, বিস্তর অভিযোগ যাদবপুর কর্তৃপক্ষের বিরূদ্ধে!




