শচীন কে ফোন জয় শাহের, বিসিসিআইয়ে আসছেন মাস্টার ব্লাস্টার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্তমানে ভারতীয় ক্রিকেটের চালকের আসনে বসেছেন দেশের তিন প্রাক্তন ক্রিকেট তারকা। যাদের মধ্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষন ও রাহুল দ্রাবিড়। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নিজের যাত্রা কিছুটা আগে শুরু করলেও গত বছরের শেষের দিকেই জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পান রাহুল দ্রাবিড় পাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সামলানোর দায়িত্ব পান ভিভিএস লক্ষন। তবে এবার কি দেশীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হবেন শচীন তেন্ডুলকর?

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর, যাওয়া হল না দক্ষিণ আফ্রিকা সফরে

বিশেষ সূত্র অনুযায়ী খবর আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার কে। সেইমত বিগত কয়েক দিন ধরেই নাকি শচীনের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন বিসিসিআই সচিব জয় শাহ। তবে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও মনে করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই বদলে যাবে সমস্ত কিছু।

বিসিসিআইয়ে আসছেন মাস্টার ব্লাস্টার?
বিসিসিআইয়ে আসছেন মাস্টার ব্লাস্টার?

এই প্রসঙ্গ সর্বভারতীয় মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক জানান, ‘বর্তমানে মিডিয়ার আওতার বাইরে রয়েছেন বিসিসিআই সভাপতি। তবে কোনটি সঠিক বা কোনটি বেঠিক তা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে বর্তমানে ছোটো বিষয়গুলি ও প্রচন্ড গুরুত্বপূর্ণ। ধরা যাক রাহুল দ্রাবিড় কে জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা কিংবা আরেক প্রাক্তন তারকা ভিভিএস লক্ষন কে দেশের জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব সামলাতে দেওয়া সমস্ত কিছুই । ‘

শচীন কে ফোন জয় শাহের, বিসিসিআইয়ে আসছেন মাস্টার ব্লাস্টার?

তবে শচীন তেন্ডুলকরের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিসিসিআইয়ের সেই আধিকারিক বলেন, আমাদের কে বলা হয়েছে যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটের রোড ম্যাপ ঠিক করতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে মাস্টার ব্লাস্টারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন জয় শাহ। তবে আগামী দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত