‘আমাকেও মুখ্যমন্ত্রী বানাবে বলেছিল!’ ডিজিটাল উপহাসে বিদ্ধ মুকুল-শুভেন্দু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘আমাকেও মুখ্যমন্ত্রী বানাবে বলেছিল!’ দূর্নীতি মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। আর বিজেপির সেই স্বপ্ন স্বার্থক করতে তৃনমূলের জামা বদলে গেরুয়া বসন পরতে শুরু করেছেন জনদরদী নেতা-নেত্রীরা। রাজ্য রাজনীতিতে এই দলবদল অর্থাৎ আয়ারাম গয়ারাম রাজনীতির শুরু হয় কমবেশি ২০১০ সাল থেকে যা এখন বাঙালির মাছ ভাত খাওয়ার মতই হয়ে গেছে। এদিকে রাজ্যে দাপট বেড়েছে বিজেপি-র। ১৯ নির্বাচনে ১৮ টি আসন লাভ করে বিজেপি স্বপ্ন দেখতে শুরু করেছে বিধানসভায় ক্ষমতা লাভের। বাম বা কংগ্রেসের তুলনায় জনসমর্থনে যে বিজেপি এগিয়ে রয়েছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ বিজেপি-তে এঁরা? বিস্ফোরক অগ্নিমিত্রা, বাবুল-কে তোষামোদ শুরু জিতেন্দ্রর!

অন্যদিকে ২০১৯ সাল থেকেই গেরুয়া স্রোতে গা ভাসাতে ব্যাস্ত তৃণমূল নেতাদের একটা বড় অংশ, সৌজন্যে অবশ্যই প্রাক্তন তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। যদিও নিজের জন্যে বড় কোন পদ এখনও পাননি তিনি। বরং মান অভিমানের পালা শেষে ছেলে শুভ্রাংশু কে বিজেপি রাজ্য কমিটিতে ঢোকাতে সমর্থ হয়েছেন। পরে নিজেও সর্বভারতীয় সহ সভাপতি পদ পেয়েছেন। যদিও সে পদের গুরুত্ব বঙ্গ বা ভারতীয় রাজনীতিতে ঠিক কি তা ভালই বোঝেন মুকুল। এদিকে আয়ারাম গয়ারামের স্রোত অব্যাহত।

মুকুলের হাত ধরে একের পর এক তৃনমূল নেতা গেরুয়া উত্তরীয় গায়ে চাপিয়েছেন। যার মধ্যে শঙ্কু পাণ্ডা থেকে শুরু করে শোভন, সব্যসাচী, নিশীথ প্রামাণিক, মনিরুল, অনুপম হাজরা, অর্জুন সিং বা সৌমিত্র খাঁ উল্লেখযোগ্য। যে স্রোতের সর্বশেষ সংযোজন মিহির গোস্বামী। আর ওয়েটিং লিস্ট, শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল বা জিতেন্দ্র তেওয়ারিরা। অবস্থা এমন একটা যায়গায় পৌঁছে গেছে যে বিজেপি কর্মীরা মনের সুখে কোন তৃণমূল নেতাকেই গালমন্দ করতে পারছেন না! চিন্তা একটাই কখন কে জামা বদলে তাঁদের দলের নেতা হয়ে যান!

এদিকে সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া-তে শুরু হয়েছে বিজেপি-তে যোগ দেওয়া বা দিতে চলা আয়ারাম দের নিয়ে টিপ্পনী। অনেকে বলছেন যাঁদের জেলে ভরার কথা বলেছিলেন অমিত শাহ তারাই এখন বিজেপির নেতা! জামা বদলে নিলেই বিশুদ্ধ! অর্থাৎ তৃণমূলে থাকলে রত্নাকর আর বিজেপি-তে এলে বাল্মীকি। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে যে কৌতুক চিত্র গুলি তাঁর মধ্যে নজর কেড়েছে শুভেন্দু-মুকুল যুগলের একটি কৌতুক চিত্র।

‘আমাকেও মুখ্যমন্ত্রী বানাবে বলেছিল!’ ছবিতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী মুকুল রায়ের কানে কানে বলছেন, “আমাকে মুখ্যমন্ত্রী বানাবে বলেছে!” আর মুকুল রায় উত্তর দিচ্ছেন, আমাকেও একই কথা বলে জয়েন করিয়েছিল আর জল শোভনকেও একই কথা বলেছিল!” দেখুন সেই ভাইরাল হওয়া ব্যাঙ্গচিত্র…

fb

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন