নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের অক্টোবরের মধ্যে যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে জোকা-তারাতলা মেট্রো। পাশাপাশি এ বছরেই নিউ গড়িয়া থেকে রুবির মধ্যেও মেট্রোর পরিষেবা খুলে দেওয়ার চেষ্টা চলছে বলে রেল সূত্রের খবর।
আরও পড়ুনঃ রাতভর ধর্নার পর সরিয়ে দিল পুলিশ, ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি
এ বছর স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান কেন্দ্রের ইস্পাত এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অবসরপ্রাপ্ত নন এসি রেক দিয়ে হবে ট্রায়াল রান। নোয়াপাড়া কারশেডে হয় নন এসি মেট্রো রেকের পরীক্ষা করা হয়।

লাইন বসানো হয়েছে এই অংশে। আগামী বছর জোকা-তারাতলা মেট্রো চালু করার লক্ষ্য নিয়েছে রেল। আত্মনির্ভর প্রকল্পে প্রথম কাজ শুরু হয়েছিল কলকাতা থেকে। শুরু হয়েছিল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে লাইন পাতার কাজ।

ইউরোপ নয়, ছত্তিসগড় থেকে কলকাতায় এসে পৌঁছেছিল ইস্পাতের লাইন। মেট্রো সূত্রের খবর, তারাতলা-জোকা মেট্রো পথের সাড়ে ছ’কিলোমিটার কাজ প্রায় সম্পূর্ণ। স্টেশন নির্মাণ, ট্র্যাক বসানো এবং থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রস্তুতিও শেষ।

পুজোয় চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো, জানালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
সব ঠিক থাকলে শীঘ্রই মহড়া দৌড় শুরু হতে পারে। মোদী সরকার গত আট বছরে শহরের মেট্রো প্রকল্পে সাড়ে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন মন্ত্রী জ্যোতিরাদিত্য।



